Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আগে যা পারেননি, বিশ্বকাপে তা করতে চান জাকের

খেলা

টিবিএস রিপোর্ট
28 May, 2024, 07:05 pm
Last modified: 30 May, 2024, 01:26 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

আগে যা পারেননি, বিশ্বকাপে তা করতে চান জাকের

গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়ার পর এই ফরম্যাটে ১৩টি ম্যাচ খেলেছেন জাকের। আরেকটু পথ মারিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের পথে হবিগঞ্জের এই ক্রিকেটার। 
টিবিএস রিপোর্ট
28 May, 2024, 07:05 pm
Last modified: 30 May, 2024, 01:26 pm

আগে থেকেই আলোচনা ছিল তাকে নিয়ে। গত বিপিএল দিয়ে ভালোভাবে আলোচনায় আসেন জাকের আলী অনিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কার্যকরী কিছু ইনিংস খেলা উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে শুরুতে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে বিবেচনা করা হয়নি। গত মার্চে ঘরের মাঠে অনুষ্ঠিত সেই সিরিজে স্পিনার আলিস আল ইসলামের চোটে ডাক পান জাকের। আর সুযোগ পেয়েই বাজিমাত, ঝড়ো ব্যাটিংয়ে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। 

পাওয়ার হিটিং করতে জানা জাকির হয়ে ওঠেন নিয়মিত সদস্য। ওই সিরিজের বাকি দুই ম্যাচসহ ঘরের মাঠে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজকদের বিপক্ষেও ম্যাচ খেলার সুযোগ পান তিনি। গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়ার পর এই ফরম্যাটে ১৩টি ম্যাচ খেলেছেন জাকের। আরেকটু পথ মারিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের পথে হবিগঞ্জের এই ক্রিকেটার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন জাকেরের, দেশের করতে চান বড় কিছু। আগে যা করতে পারেননি, এবার বিশ্বমঞ্চে তেমন কিছু করতে প্রত্যয়ী ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। মঙ্গলবার বিসিবির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি বলেছেন, 'আমি চাইব, দল হিসেবে আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।'

বিশ্বকাপ দলে জায়গা হয়েছে, এই খবর শুনতেই পরিকল্পনা সাজাতে শুরু করে দেন জাকের। ম্যাচ দেখে দেখে ঠিক করেছেন, কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন কৌশলে খেলতে হবে। তার ভাষায়, 'যখন থেকে শুনলাম যে আমি দলে আছি, তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে, কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশলে নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। সেভাবেই আগাচ্ছি।'

বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলটি তারুণ্য নির্ভর, এদের একজন জাকের। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্যদের তুলনায় একটু দেরিতে সুযোগ পেলেও দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন তিনি। দলে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে জাকের বলেন, 'যেভাবে দলে আমাকে স্বাগত জানানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা আসলেই বিশেষ কিছু ছিল।' 

দল নিয়ে প্রত্যাশা, নিজের বিশ্বকাপ পরিকল্পনা ছাড়াও ক্রিকেটে বেড় ওঠার গল্প শুনিয়েছেন জাকের। তিনি বলেন, 'ক্রিকেট দেখেই ক্রিকেটে আসা। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করি। ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বকাপ থেকে ক্রিকেটটা ভালোভাবে বোঝা শুরু করি। তখন থেকেই আসলে ইচ্ছে ছিল যে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব। দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো আরও ভালো।' 

জাকেরের স্বপ্ন ছিল জাতীয় দলে খেলা, তার মায়েরও ছিল একই স্বপ্ন। মায়ের স্বপ্ন পূরণেই বেশি আনন্দ তার, 'কাছের সবাই খুব গর্ববোধ করে। আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। উনি সব সময় বলতেন, "তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি।" এটাই আমার আম্মার স্বপ্ন ছিল। আর এখন উনি খুব গর্ববোধ করেন। আব্বা যতো দিন ছিলেন, তিনি মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতেন না, আমার বোন নিয়ে যেতো।'

বড় ভাইকে দেখেই মূলত ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় জাকেরের। শুরু করে দেন খেলা, এরপর বিকেএসপি হয়ে কয়েকটি ধাপ পেরিয়ে জাতীয় দল। পথচলায় সমর্থন পাওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাকের বলেন, 'আমার বড় ভাইকে দেখে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। আমি যখন ক্রিকেট দেখা শুরু করি, সে সময় আমার ভাইও ক্রিকেট খেলতেন।'

'এসব কারণে সবার ভালো সমর্থন পেয়েছি। আমি ২০১০ সালে বিকেএসপিতে ট্রায়াল দিই, এখানে আসার পরই স্বপ্নগুলো বড় হতে থাকে। শুরুতে স্বপ্ন এতো বড় ছিল না। তবে এখানে এসে যখন বড় ভাইদের দেখলাম, তখন মনে হলো স্বপ্নগুলো বড় করতে হবে। যদি আমি হবিগঞ্জে বসে থাকতাম, আমার মনে হয় না এতো দূর আসতে পারতাম।' যোগ করেন তিনি।   

Related Topics

টপ নিউজ

জাকের আলী অনিক / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net