Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ভারতের বিশ্বকাপ দলে পন্ত-স্যামসন, নেই গিল-রিঙ্কু

খেলা

টিবিএস রিপোর্ট
30 April, 2024, 05:35 pm
Last modified: 30 April, 2024, 05:47 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

ভারতের বিশ্বকাপ দলে পন্ত-স্যামসন, নেই গিল-রিঙ্কু

বিশ্বকাপে রোহিত শর্মাই থাকছেন ভারতের অধিনায়ক। ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে আছেন ঋষভ পন্তও। প্রায় ১৬ মাস পর দলে ফিরেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
30 April, 2024, 05:35 pm
Last modified: 30 April, 2024, 05:47 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে বিরাট কোহলির জায়গা হবে কি না, এ নিয়ে আলোচনা চলছিল ক্রিকেটভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে। সেই আলোচনা থামার সময় হয়েছে, কারণ বিরাট কোহলিকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

গুঞ্জন ছিল, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে আইপিএলে নিজেকে প্রমাণ করতে কোহলিকে। সেটার প্রমাণ দুর্দান্তভাবেই দিয়েছেন ভারতীয় কিংবদন্তি। এখন পর্যন্ত ৫০০ রান নিয়ে চলতি আইপিলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। যার কারণে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি বিসিসিআই। 

বিশ্বকাপে রোহিত শর্মাই থাকছেন ভারতের অধিনায়ক। ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে আছেন ঋষভ পন্তও। প্রায় ১৬ মাস পর দলে ফিরেছেন তিনি। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালের ডিসেম্বরে খেলেছিলেন পন্ত। সেই সিরিজ শেষে দেশে ফেরার পরেই ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। 

উইকেটকীপার ব্যাটসম্যান নিয়ে মধুর সমস্যাতেই পড়েছিল বিসিসিআই। পন্ত ছাড়াও লোকেশ রাহুল, দিনেশ কার্তিক আর সঞ্জু স্যামসন ছিলেন অপেক্ষায়। তিনজনই আইপিএলে দারুণ খেলছেন। শেষ পর্যন্ত স্যামসনকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। 

রাহুল-কার্তিকের মতো বিশ্বকাপ দলে জায়গা হয়নি শুবমান গিল এবং রিংকু সিংয়েরও। তবে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব পাওয়ার পর থেকেই সমালোচিত হওয়া এই অলরাউন্ডার ব্যাটে-বলে ছন্দে না থাকায় তার জায়গা পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত দলে জায়গা পাওয়ার সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হার্দিক।

ভারতের বিশ্বকাপ দলঃ

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভাম দুবে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং।
 

রিজার্ভ: শুবমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান। 

 

 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / ভারত ক্রিকেট দল / বিরাট কোহলি / ঋষভ পন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net