Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
জিম্বাবুয়ে সিরিজে কিছু ম্যাচ না খেলার প্রসঙ্গে যা বললেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
25 April, 2024, 05:55 pm
Last modified: 27 April, 2024, 02:22 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

জিম্বাবুয়ে সিরিজে কিছু ম্যাচ না খেলার প্রসঙ্গে যা বললেন সাকিব

‘সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে, মানুষ কতো রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মাধ্যমেই হয়েছে।’
টিবিএস রিপোর্ট
25 April, 2024, 05:55 pm
Last modified: 27 April, 2024, 02:22 pm
রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। ছবি: রংপুর রাইডার্স

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের দল। আইপিএল খেলায় ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান ছাড়াও প্রস্তুতির ক্যাম্পে নেই সাকিব আল হাসান। কেবল ক্যাস্পেই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনি কয়টি ম্যাচ খেলবেন, সেটাও নিশ্চিত নয়। 

সিরিজের শুরু থেকে যে তিনি থাকবেন না, এ অবশ্য নিশ্চিত। প্রস্তুতি ক্যাম্পের দল দেওয়ার দিন বিষয়টি জানান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, সিরিজের শুরুর দিকে সাকিবকে পাওয়া যাবে না। এ সময় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন তিনি। 

জাতীয় দলের হয়ে না খেলে সাকিব তখন প্রিমিয়ার লিগে কেন খেলবেন, ওঠে এমন প্রশ্ন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। যা চোখে পড়েছে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিবেরও। এমন অবস্থায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ‍যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব এও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব বিষয় দেখলে তার হাসি পায়। 

টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমেই সব হয়েছে জানিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, 'আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে, মানুষ কতো রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মাধ্যমেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।'

প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের নির্দেশনা অনুযায়ী জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল সাকিবের। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান নির্বাচক গাজী আশরাফ তাকে তিনটি ম্যাচে দলে চান। সাকিব বলেন, 'জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা দ্বিধা চলছে।'

'সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে, আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটি ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটি না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এতো দ্বিধা দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।' যোগ করেন তিনি। 

কোনোকিছুই নিজের চাওয়া মতো হয় না জানিয়ে সাকিব আরও বলেন, 'আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।'

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে। প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে মে মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net