Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বিপিএলের প্রাইজমানি: চ্যাম্পিয়নসহ ব্যাটে-বলে সেরারা পাবেন কতো টাকা

খেলা

টিবিএস রিপোর্ট
29 February, 2024, 05:55 pm
Last modified: 29 February, 2024, 05:58 pm

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ

বিপিএলের প্রাইজমানি: চ্যাম্পিয়নসহ ব্যাটে-বলে সেরারা পাবেন কতো টাকা

২০২২ বিপিএল পর্যন্ত প্রাইজমানি নিয়ে অনেক সমালোচনা ছিল। তবে গতবার বাড়ানো হয় অর্থ পুরস্কার। এবারও একই পরিমাণ প্রাইজমানি রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
29 February, 2024, 05:55 pm
Last modified: 29 February, 2024, 05:58 pm

বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ, ক্রিকেটার কিনতে অর্থের ঝনঝনানি, চ্যাম্পিয়ন প্রাইজমানি, সম্প্রচারের মান; সব মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম আসর দিয়ে তাক লাকিয়ে দিয়েছিল আয়োজকরা। 

ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব পাওয়ার লড়াই, ক্রিকেটারদের নিলাম, উদ্বোধনী অনুষ্ঠানও ছিল বিশ্ব মানের। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানে ভাটা পড়ে, রং হারায় বিপিএল। এর প্রভাব পড়ে প্রাইজমানি, টুর্নামেন্ট সেরার পুরস্কারেও। প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরাকে পুরস্কার হিসেবে গাড়ি দেওয়া হয়।

২০২২ বিপিএল পর্যন্তও প্রাইজমানি নিয়ে অনেক সমালোচনা ছিল। তবে গতবার বাড়ানো হয় অর্থ পুরস্কার। এবারও একই পরিমাণ প্রাইজমানি রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা, রানার্স আপরা পাবে এক কোটি টাকা। টুর্নামেন্ট সেরাকে দেওয়া হবে ১০ লাখ টাকা। 

ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার তিন লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এই পুরস্কার জেতার লড়াইয়ে এগিয়ে আছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৪ ইনিংসে ৪৫৩ রান নিয়ে সবার ওপরে অভিজ্ঞ এই ওপেনার। এই লড়াইয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়ও। ডানহাতি এই ব্যাটসম্যান ১৩ ইনিংসে ৪৪৭ রান করেছেন।  

সর্বোচ্চ উইকেট শিকারীও পাবেন পাঁচ লাখ টাকা। আসর থেকে বাদ পড়া দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলামের এই পুরস্কার জেতা অনেকটাই নিশ্চিত। ২২ উইকেট নিয়ে সবার ওপরে বাঁহাতি এই পেসার। তার আশেপাশে থাকা কোনো বোলারের দলই আসরে টিকে নেই। সাকিব আল হাসানের উইকেট ১৭টি, কিন্তু তাদের দল রংপুর বিদায় নিয়েছে। বরিশালের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের উইকেট ১৪টি। ফাইনালে শরিফুলকে ধরতে তার ৮ উইকেট দরকার, যা প্রায় অসম্ভব। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / প্রাইজমানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net