Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
‘রেড ওয়াইন’ হয়ে ১১ বছর পর বিপিএলে ফিরলেন মিলার

খেলা

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 04:40 pm
Last modified: 25 February, 2024, 05:43 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

‘রেড ওয়াইন’ হয়ে ১১ বছর পর বিপিএলে ফিরলেন মিলার

ব্যাটিংয়ে ঝাঁঝালো ভাবটা রাখলেও ডেভিড মিলার নিজেকে বেশ বদলেছেন, হয়ে উঠেছেন দায়িত্বশীল। ‘কিলার মিলার’ থেকে এখন তিনি দলের ভরসার নামও।
টিবিএস রিপোর্ট
25 February, 2024, 04:40 pm
Last modified: 25 February, 2024, 05:43 pm

বয়স চলছে ৩৪, কিছুদিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডেভিড মিলার। পরিণত হয়ে উঠেছেন বলেই জীবনের এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ব্যক্তিগত জীবনে পরিণত হয়ে ওঠা মিলার ব্যাটসম্যান হিসেবেও নিজেকে পরের ধাপে নিয়ে এসেছেন। অথচ ব্যাটিংয়ের ধরনের কারণে তাকে 'কিলার মিলার' ডাকা হতো। মিলারের এই নামটা বাংলাদেশের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের অন্তত ভালোভাবে মনে থাকার কথা। তার এক ওভার থেকে ৩১ রান তুলেছিলেন মিলার। 

ব্যাটিংয়ে ঝাঁঝালো ভাবটা রাখলেও মিলার নিজেকে বেশ বদলেছেন, হয়ে উঠেছেন দায়িত্বশীল। 'কিলার মিলার' থেকে এখন তিনি দলের ভরসার নামও। ৩০ বছর বয়সের আগ পর্যন্ত মিলার দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৭২টি। এক সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১৩০৯, গড় ২৯.৭৫। বয়স ৩০ পেরিয়ে ৪৪ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিতে মিলার রান করেছেন ৯৫৯, ব্যাটিং গড় ৪১.৬৯।    

তফাৎটা পরিষ্কার, গত চার বছরে মিলারের ব্যাটিং গড় বেড়েছে প্রায় ১২। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তার পরিসংখ্যান দেখলে পার্থক্য স্পষ্ট হবে। আইপিএলের সর্বশেষ দুটি আসরে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ব্যাটিং গড়ও তাই উল্লেখ করার মতো। আইপিএলের এক মৌসুমে মিলার নিজের সর্বোচ্চ রানের দেখা পেয়েছেন বয়স ৩০ পেরনোর পর। 

৩০ এর আগে ও পরে; মিলারের ক্রিকেট দর্শনের পার্থক্য পরিষ্কার। ক্যারিয়ারের শুরুতে সফল থাকলেও ২০১৬ থেকে ২০১৯ সাল; নিজের বয়সের ২৬ থেকে ৩০ এর মধ্যের এই চার বছরে আইপিএলের নির্দিষ্ট মৌসুমে তার সর্বোচ্চ গড় ছিল ৩৭.০০। বাকি তিন মৌসুমে একবারও ৩০ এর ওপরে নিতে পারেননি গড়। তবে সর্বশেষ দুই আসরে মিলারের ব্যাটিং গড় যথাক্রমে ৬৮.৭১ ও ৩২.৩৮। 

কীভাবে এই পরিবর্তন? রেড ওয়াইনের উদাহরণ টেনে মিলার বোঝাতে চাইলেন, বয়সের সঙ্গে সঙ্গে এই পরিপক্কতা আসে। বয়সের সঙ্গে বাড়ে অভিজ্ঞতাও, যা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে বলে মনে করেন তিনি। 'রেড ওয়াইনের' রূপে বিপিএলে মিলারের প্রত্যাবর্তন হচ্ছে। এর আগে একবারই তিনি বাংলাদেশের ঘরোয়া এই লিগে খেলেছেন, সেটা ২০১৩ সালে। চিটাগং কিংসের হয়ে খেলার ১১ বছর পর এবার ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন মিলার। 

ফরচুন বরিশালের অনুশীলনে ডেভিড মিলার ও মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: বরিশাল

তখন মিলার ২৩ বছর বয়সী টকবগে এক যুবক। কিংসের হয়ে তিনটি ম্যাচে খেলেছিলেন তিনি, খুব ভালো কিছু করতে না পারলেও বিপিএলে নিজের একমাত্র স্মৃতিটা ভালোভাবেই মাথায় আছে তার। এ কারণেই জার্সির রংও বলে দিলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান, 'আমার মনে হয়, সেবার চিটাগং কিংসে খেলেছিলাম। আমার মনে আছে, জার্সিটি খুব বেশি গোলাপি ছিল। আমি স্রেফ এক সপ্তাহের জন্য ছিলাম এখানে, তিনটি ম্যাচ খেলেছি। বাংলাদেশের ব্যাপারে আমার ভালো স্মৃতি আছে।'

৩০ পেরিয়ে ব্যাটসম্যান হিসেবে পরিণত হয়ে ওঠার বিষয়ে মিলার ব্যাখ্যা দিলেন এভাবে, 'আমি জানি না, এখানে কেউ ড্রিংক করে কিনা। বলা হয়, যতো সময় যায় রেড ওয়াইন ততো ভালো হয়। যখন আপনার বয়স বাড়বে, আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি অতীত থেকে শিখবেন। অনেক ক্রিকেটারের মতো আমরা কেউই খেলাটা সম্পূর্ণভাবে বুঝি না। তাই আপনাকে শেখার মধ্যে থাকতে হবে। আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং যতোটুকু সম্ভব শিখতে হবে।'

নিজেদের ঘরোয়া আসর এসএটোয়েন্টিতে খেলেছেন মিলার, ছিল বিয়ের প্রস্তুতিও। কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকায় বিপিএলের ম্যাচ দেখা হয়নি তার, তবে চেষ্টা করেছেন ওয়েবসাইটের স্কোরকার্ডে চোখ রাখতে, 'সত্যি কথা বলতে আমি এখানকার কোনো ক্রিকেট দেখিনি। আমি বিরতিতে ছিলাম। আমি দ্রুতই বিয়ে করতে চলেছি। অনেক কিছুর দেখভাল করতে হচ্ছে। তবে আমি ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যেন আমি পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি যে, তাদের (বরিশাল) কী অবস্থা। তবে টিভিতে কোনো ম্যাচ দেখিনি।'

Related Topics

টপ নিউজ

ডেভিড মিলার / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ফরচুন বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net