Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘খেলবেন না’ ঘোষণা দিয়ে মালিককে ফিরিয়ে আনছে বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট
31 January, 2024, 06:50 pm
Last modified: 01 February, 2024, 11:50 am

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

‘খেলবেন না’ ঘোষণা দিয়ে মালিককে ফিরিয়ে আনছে বরিশাল

দুবাই গিয়ে না ফেরায় শোয়েব মালিকের করা তিনটি নো বল নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে পরে মুখ খোলেন তিনি। সেসময় বিপিএলে খেলা নিয়ে মালিক কিছু না বললেও কদিনের মাথায় তাকে ফেরানোর ঘোষণা দিল তামিমের দল বরিশাল।
টিবিএস রিপোর্ট
31 January, 2024, 06:50 pm
Last modified: 01 February, 2024, 11:50 am

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আবারও আসছেন শোয়েব মালিক। আগামী ২ ফেব্রুয়ারি সিলেট পর্বেই বরিশাল দলে যোগ দেবেন পাকিস্তানি অভিজ্ঞ এই অলরাউন্ডার। বুধবার এক বিবৃতিতে মালিকের আসার খবরটি জানিয়েছে বরিশাল কর্তৃপক্ষ।

বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলে ব্যক্তিগত কাজে দুবাই যান মালিক। কাজ শেষ করে সিলেট পর্বে যোগ দেওয়ার কথা ছিল ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের। কিন্তু পেরেননি মালিক। সেসময় এক বিবৃতি দিয়ে বরিশাল কর্তৃপক্ষ জানায়, এবারের বিপিএলে আর খেলবেন না মালিক। তার বদলে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে ভেড়ায় বরিশাল।

কিন্তু কদিনের মাথায়ই মালিককে ফেরানোর ঘোষণা দিল বরিশাল। দলটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আগামী ২ ফেব্রুয়ারি বরিশাল দলে আবারও যোগ দেবেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বরিশাল।'

বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি মালিক। এরপরও আলোচনায় ছিলেন তিনি। সেটা অবশ্য মাঠের বাইরের ঘটনায়। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ে করেছেন মালিক। 

তিন ম্যাচে ২৯ রান করেন তিনি, দুটি ম্যাচে থাকেন অপরাজিত। বল হাতেও দলের জন্য সেভাবে অবদান রাখতে পারেননি, দুই ম্যাচে দুই ওভার বোলিং করা ডানহাতি এই অফ স্পিনারের শিকার এক উইকেট। রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ রানে ১ উইকেট পেলেও খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে মালিক খরচা করেন ১৮ রান। এই ওভারে তিনটি নো বল করেন তিনি, যা নিয়ে তৈরি হয় বিতর্ক।

দুবাই গিয়ে না ফেরায় তার করা তিনটি নো বল নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে পরে মুখ খোলেন মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, 'আমি পরিষ্কার করে বলতে চাই, আমি দৃঢ়ভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি।'

'যেকোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে, বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।' লেখেন তিনি।

Related Topics

টপ নিউজ

শোয়েব মালিক / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net