Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, ওয়ানডের সেরা কোহলি

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 07:50 pm
Last modified: 25 January, 2024, 07:53 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, ওয়ানডের সেরা কোহলি

নিজের খেলোয়াড়ি দক্ষতা তো দেখিয়েছেনই, নেতা কামিন্সও কম যাননি। অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ২০২৩ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ধরে রেখেছেন অ্যাশেজ। মূল কাজ বোলিংয়েও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স।
টিবিএস রিপোর্ট
25 January, 2024, 07:50 pm
Last modified: 25 January, 2024, 07:53 pm

২০২৩ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ও ধারাবাহিকতার পুরস্কারই পেয়েছেন অজি অধিনায়ক। এছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উসমান খাজা, বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার গেছে বিরাট কোহলির পকেটে। 

নিজের খেলোয়াড়ি দক্ষতা তো দেখিয়েছেনই, নেতা কামিন্সও কম যাননি। অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ২০২৩ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ধরে রেখেছেন অ্যাশেজ। মূল কাজ বোলিংয়েও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। 

বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া গ্যারি সোবার্স ট্রফি পাওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় কামিন্সের সঙ্গে ছিলেন আরও তিনজন। ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং স্বদেশি ট্রাভিস হেডকে টপকে এই পুরস্কার বাগিয়ে নিয়েছেন কামিন্স।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সব  সংস্করণ মিলিয়ে ২৪ ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৪২২ রান করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। 

অপরদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতা উসমান খাজা লাল বলের ক্রিকেটে ছিলেন উজ্জ্বল। ২০২৩ সালে ১৩ টেস্ট খেলে ১২১০ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার। তিনি পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট ও রবিচন্দ্রন অশ্বিনকে। 

ওয়ানডের বর্ষসেরা যে কোহলি হবেন তা যেন অবধারিতই ছিল। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়া কোহলি ২০২৩ সালে ২৭ ওয়ানডে খেলে করেছেন ১৩৭৭ রান। এই পুরস্কারের জন্য তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শুবমান গিল, মোহাম্মদ শামি ও ড্যারিল মিচেল।

Related Topics

টপ নিউজ

আইসিসি বর্ষসেরা খেলোয়াড় / প্যাট কামিন্স / বিরাট কোহলি / উসমান খাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net