Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
জাতীয় দলে অধিনায়কত্বের প্রশ্নে তাসকিন বললেন, ‘কেন নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2024, 07:10 pm
Last modified: 18 January, 2024, 10:35 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি

জাতীয় দলে অধিনায়কত্বের প্রশ্নে তাসকিন বললেন, ‘কেন নয়’

বিপিএলে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। ডেপুটি হয়ে বাংলাদেশের এই পেসার বড় স্বপ্নের কথা জানালেন।
টিবিএস রিপোর্ট
18 January, 2024, 07:10 pm
Last modified: 18 January, 2024, 10:35 pm

১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সাত ফ্র্যাঞ্চাইজি। আজ অনুশীলন ছিল দুর্দান্ত ঢাকার। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার কথা বলার সময় পাশে দাঁড়ান তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারকে মোসদ্দেকের সঙ্গে পাঠান কোচ খালেদ মাহমুদ সুজন।

এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক করা হয়েছে তাসকিনকে। নেতৃত্বে সবল করতেই তাসকিনকে অধিনায়কের সঙ্গে রাখার পরিকল্পনা ঢাকার কোচের। এ ছাড়া তাসকিনেরও নিশ্চয়ই তাড়া আছে এই দায়িত্বে অভ্যস্ত হওয়ার। সহ-অধিনায়ক হয়ে বাংলাদেশের এই পেসার বড় স্বপ্নের কথা জানালেন। একদিন জাতীয় দলের অধিনায়ক হতে চান এই গতি তারকা।

অধিনায়ক হিসেবে তাসকিনকে কখনই ভাবা হয়নি। স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা খুব একটা নেই তার। তবে জাতীয় দলে লম্বা সময় ধরে খেলে আসছেন, বর্তমানে পেস আক্রমণের সেরা অস্ত্র তিনি। বড় আঙিনা থেকে কুড়ানো অভিজ্ঞতা দিয়ে ঢাকাকে সহায়তা করতে চান তাসকিন। 

তিনি বলেন, 'আমাদের দলটা অনেক তরুণ। পাশাপাশি সুজন স্যার (খালেদ মাহমুদ) আছেন, মোসাদ্দেক আছে, অভিজ্ঞও আছে বেশ কজন। বিদেশি ক্রিকেটারদের অনেককে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে যে দল আছে, এই দল নিয়েই আমরা যদি গুছিয়ে একতাবদ্ধ থেকে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতা আছে, সবসময় দলে ভাগাভাগি করার চেষ্টা করব। আমাদেল দল যাতে সেই ফল পায়।'

নেতৃত্বের আলোচনা ওঠায় জাতীয় দলে অধিনায়কত্ব করা নিয়ে প্রশ্ন করা হয় তানকিনকে। মনে লুকিয়ে রাখা স্বপ্নের কথা জানিয়ে দিতে তিনিও সময় নিলেন না। জাতীয় দলে অধিনায়কত্ব করার স্বপ্ন দেখেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, 'অবশ্যই, কেন নয়! এটা তো সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একদিন।'

অধিনায়ক হিসেবে পেসারদের সেভাবে বিবেচনা করা হয় না। যদিও বাংলাদেশের ওয়ানডে দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরাও ভরসা রেখেছে পেসার প্যাট কামিন্সের ওপর, যার হাত ধরে বিশ্বকাপ জিতেছে তারা। তাসকিনের নেতৃত্বের আলোচনায় তাই মাশরাফির উদাহরণই টানলেন মোসাদ্দেক।

দুর্দান্ত ঢাকার অধিনায়ক বলেন, 'তাসকিন যদিও পেস বোলার, তবে আমাদের মাশরাফি ভাই কিন্তু উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। তিনি অনেক বছর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং সফল অধিনায়ক। আমাদের দলের কোচ সুজন ভাই কিন্তু সব সময় তরুণ ক্রিকেটারদের তুলে ধরার চেষ্টা করেন। সেই জায়গা থেকেই উনি তাসকিনকে দায়িত্বটি দিয়েছেন।'

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বিপিএল / দুর্দান্ত ঢাকা / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net