Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ম্যাচের পর সুপার ওভারও টাই, দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2024, 09:50 am
Last modified: 18 January, 2024, 04:09 pm

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

ম্যাচের পর সুপার ওভারও টাই, দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত

রানবন্যা ও উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সৃষ্টি হয়েছে বিতর্কেরও। সেই বিতর্কের মূল প্রতিপাদ্য রোহিত শর্মা, প্রথম সুপার ওভারে তিনি রিটায়ার আউট নাকি রিটায়ার হার্ট, এই প্রশ্নেই যত জলঘোলা। তবে বিতর্কের আগেই রোহিত গড়েছেন ব্যক্তিগত এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক। 
টিবিএস রিপোর্ট
18 January, 2024, 09:50 am
Last modified: 18 January, 2024, 04:09 pm

ঘটনাবহুল এক ম্যাচের স্বাক্ষী হলেন বেঙ্গালুরুর দর্শকরা। রানফোয়ারার জন্য পরিচিত মাঠে ভারত-আফগানিস্তান কেউ কাউকেই ছাড় দেয়নি। নির্ধারিত ৪০ ওভারের খেলা টাই হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে, সেটিও টাই হলে দ্বিতীয় সুপার ওভারের প্রয়োজন পড়ে। যেখানে আর ভারতকে ঠেকাতে পারেনি আফগানরা। দ্বিতীয় সুপার জিতে ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। 

রানবন্যা ও উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সৃষ্টি হয়েছে বিতর্কেরও। সেই বিতর্কের মূল প্রতিপাদ্য রোহিত শর্মা, প্রথম সুপার ওভারে তিনি রিটায়ার আউট নাকি রিটায়ার হার্ট, এই প্রশ্নেই যত জলঘোলা। তবে বিতর্কের আগেই রোহিত গড়েছেন ব্যক্তিগত এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক। 

প্রথম সুপার ওভার টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ১১ রান তোলে ভারত। মাত্র তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে এক রান তুলতে পারে আফগানিস্তান। ১০ রানে জিতে সিরিজ জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। এদিকে প্রথম সুপারে আফগানিস্তানের তোলা ১৬ রানের সমান রান করে ভারত, এই সুপার ওভারের একটি ঘটনাতে সৃষ্টি হয়েছে বিতর্ক। 

ভারতের ব্যাটিংয়ের সময় ওভারের পঞ্চম বলে রোহিত শর্মা মাঠ থেকে উঠে যান রিটায়ার হার্ট হিসেবে, তবে কোনো ধরনের চোট পাননি তিনি। ফলে রোহিতের বিষয়টিকে ধরা হয়ে থাকে রিটায়ার আউট হিসেবে, কোনো ব্যাটসম্যান রিটায়ার আউট হলে সেই ম্যাচে আর তিনি ব্যাট করতে পারবেন না, কিন্তু দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করতে নামেন রোহিত।   

এর আগে মূল ম্যাচে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত। কিন্তু এক পর্যায়ে ভারতের ব্যাটিং অর্ডার শঙ্কায় ছিল অল্প রানেই গুটিয়ে যাওয়ার। মাত্র ২২ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পঞ্চম উইকেটে রোহিত ও রিংকু সিং মিলে গড়েন ৯৩ বলে ১৯০ রানের জুটি। টি-টোয়েন্টিতে যা ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি। শেষ দুই ওভার ভারত তোলে ৫৮ রান। এর মধ্যে শেষ ওভারেই ৩৬! 

৬৯ বলে ১১ চার ও আট ছয়ে ১২১ রান করে অপরাজিত থাকেন রোহিত, ৩৯ বলে দুই চার ও ছয় ছয়ে ৬৯ রান করেন রিংকু। এমন পিটুনি খাওয়ার ম্যাচেও আফগানদের হয়ে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ফরিদ আহমাদ। 

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও ২১২ রান তোলে। প্রথম তিন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেন। গুরবাজ ৩২ বলে তিন চার ও চার ছয়ে ৫০, অধিনায়ক জাদরান ৪১ বলে ৫০, গুলবদিন নাইব ২৩ বলে চারটি করে চার ও ছয়ে করেন ৫৫ রান। শেষদিকে মোহাম্মদ নবীর ১৬ বলে ৩৪ রানের ইনিংসও আফগানদের ম্যাচ টাই করতে সাহায্য করেছে। ভারতের পক্ষে তিন ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর।   

Related Topics

টপ নিউজ

ভারত-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / সুপার ওভার / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net