Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বিমানবন্দর থেকে সোজা মাঠে রোহিত

খেলা

টিবিএস ডেস্ক
11 January, 2024, 03:15 pm
Last modified: 11 January, 2024, 05:59 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

বিমানবন্দর থেকে সোজা মাঠে রোহিত

আজ শুরু হচ্ছে ভারত-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মোহালিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামছেন রোহিত।
টিবিএস ডেস্ক
11 January, 2024, 03:15 pm
Last modified: 11 January, 2024, 05:59 pm

গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ, টসে জেতেন রোহিত শর্মা। কিন্তু ব্যাটিং নাকি ফিল্ডিং নেওয়ার কথা ভেবে রেখেছিলেন, মনে করতে পারছিলেন না ভারত অধিনায়ক। পাশেই দাঁড়ানো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তখন হাসছিলেন। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ জেতার পর দেশে ফেরার পথে হোটেলে পাসপোর্ট রেখে বাসে উঠে যান রোহিত। 

এমন সব কাণ্ডে তিনি খবরের শিরোনাম হয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত অধিনায়ক খবরে এলেন ভিন্ন এক ঘটনায়। বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে অনুশীলনের জন্য সোজা মাঠে চলে গেলেন অভিজ্ঞ ওপেনার। তিন ফরম্যাটেই ভারতের নিয়মিত এই অধিনায়ক মাঠে গিয়েই অনুশীলনে নেমে পড়েন। 

আজ শুরু হচ্ছে ভারত-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মোহালিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামছেন রোহিত। সর্বশেষ গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে খেলেন তিনি। ওই হারের পরই হতাশায় রোহিত এতোদিন টি-টোয়েন্টি খেলেননি বলে গুঞ্জন আছে।   

প্রায় ১৪ মাস পর সংক্ষিপ্ততম ফরম্যাটে দেশের হয়ে খেলতে নামবেন রোহিত। এই ম্যাচকে সামনে রেখে রওনা দেওয়া ডানহাতি এই ওপেনারের বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি করে। বুধবার বিকেল পাঁচটার দিকে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পৌঁছান রোহিত, সেখান থেকে সরাসরি চলে যান অনুশীলনে। 

রোহিতই ওপেন করবেন বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তার সঙ্গী থাকবেন যশস্বী জসওয়াল। দ্রাবিড় বলেন, 'এই মুহূর্তে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে, রোহিতের সঙ্গে ওপেন করবে যশস্বী জসওয়াল। যেহেতু দলে এই মুহূর্তে বেশি ক্রিকেটার নেই, তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এ ছাড়া সত্যি কথা বলতে আমরা যশস্বীকে নিয়ে খুবই খুশি। ও আসার পর থেকে খুব ভালো পারফর্ম করে চলেছে। যেটা আমাদের জন্য খুবই ভালো এবং ডানহাবি ও বাঁহাতি কম্বিনেশন হলে সুবিধা আছে।'

রোহিতের সঙ্গে বিরাট কোহলির ওপেন করার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে দ্রাবিড়, 'এটা হলেও হতে পারে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমরা সকলেই জানি বিরাট ও রোহিত কেমন ক্রিকেটার এবং দুজনের কাছেই সব রকম বলের জবাব রয়েছে।'

Related Topics

টপ নিউজ

রোহিত শর্মা / ভারত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net