Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
বৃষ্টির পেটে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

খেলা

টিবিএস রিপোর্ট
07 December, 2023, 03:00 pm
Last modified: 07 December, 2023, 03:04 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বৃষ্টির পেটে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা ৮.২ ওভার আগেই শেষ হয়। আজ ১৫ মিনিট এগিয়ে ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাগড়ায় এদিন মাঠেই নামা হলো না দুই দলের ক্রিকেটারদের। 
টিবিএস রিপোর্ট
07 December, 2023, 03:00 pm
Last modified: 07 December, 2023, 03:04 pm

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ১৩৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৯টি ম্যাচে জিতেছে তারা, হারতে হয়েছে ১০২ ম্যাচে। ১৮টি ম্যাচ যে ড্র হয়েছে, বেশিরভাগই বৃষ্টির কল্যাণে। প্রতিপক্ষের দাপট থেকে বাঁচতে এবং ম্যাচ ড্র করতে আগে বৃষ্টির কামনাও করেছে বাংলাদেশ। সেই দলটিই এখন বৃষ্টি নিয়ে আক্ষেপে। নিউজিল্যান্ডের পাশাপাশি বৃষ্টিও যে প্রতিপক্ষ হয়ে উঠেছে তাদের।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির পেটে চলে গেছে। অবিরত ধারায় ঝরা বৃষ্টিতে এদিন একটি বলও মাঠে গড়ায়নি। অপেক্ষায় থেকে থেকে শেষ পর্যন্ত বেলা দুইটার দিকে আজকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম দিনের খেলা ৮.২ ওভার আগেই শেষ হওয়ায় আজ ১৫ মিনিট এগিয়ে ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাগড়ায় এদিন মাঠেই নামা হলো না দুই দলের ক্রিকেটারদের। 

বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয় আগে থেকেই। এদিন মাঠকর্মী, আম্পায়ার বা খেলোয়াড়; কাউকেই মাঠে নামতে দেখা যায়নি। কারণ গুড়িগুড়ি বৃষ্টি ঝরেই গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দুপুরের দিকে বৃষ্টি আরও বাড়বে। বেলা একটার দিকে বাড়ে বৃষ্টির বেগ, একই গতিতে এখনও বৃষ্টি নামছে। 

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের 'অচেনা' উইকেটে ব্যাট হাতে চরম হতাশার সময় কাটে তাদের। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। তুলে মারতে গিয়ে আউট হন ২৪ বলে ৮ রান করা জাকির হাসান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভার্স সুইপ খেলতে গিয়ে আত্মাহুতি দেন। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিম হাত দিয়ে বল ফিরিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হন। 

সাবলীল ব্যাটিংয়ে ৩১ রান করা তরুণ শাহাদাত হোসেন দিপুও হতাশজনকভাবে আউট হন। শট খেলতে  গিয়ে ক্যাচ দেন নুরুল হাসান সোহান। ১৪ রান করা মাহমুদুল হাসান জয় বল না বুঝে শর্ট লেগে ক্যাচ দেন। মেহেদী হাসান মিরাজ ২০, শরিফুল ইসলাম ১০ ও নাঈম হাসান অপরাজিত ১৩ রান করেন। বাংলাদেশের পাঁচজন দুই অঙ্কের রান করতে পারেননি। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান এজাজ প্যাটেল, টিম সাউদির শিকার এক উইকেট। 

ব্যাট হাতে চরম হতাশার সময় গেলেও প্রথম দিনের শেষ বিকেলে বল হাতে তা পুষিয়ে নেয় বাংলাদেশ। মাত্র ১২ ওভারের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। তাই প্রথম ইনিংসে বড় সংগ্রহ না গড়ার পরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। ৫ উইকেটে ৫৫ রান তুলেছে নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে ১১৭ রানে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / টেস্ট ম্যাচ / বাংলাদেশ ক্রিকেট দল / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net