Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হঠাৎ বিপর্যয়ের পর মাহমুদউল্লাহর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
19 October, 2023, 06:25 pm
Last modified: 19 October, 2023, 09:13 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

হঠাৎ বিপর্যয়ের পর মাহমুদউল্লাহর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

মুশফিকের বিদায়ের পর বাংলাদেশ যে এগিয়েছে, সেটা মাহমুদউল্লাহর কল্যাণে। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া সাকিবের জায়গায় খেলা নাসুমকে সঙ্গে নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
19 October, 2023, 06:25 pm
Last modified: 19 October, 2023, 09:13 pm

শুরুতে ধুঁকলেও উইকেটে মানিয়ে নেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা এই দুই ব্যাটসম্যান যে রান যোগ করেন, তা বিশ্বকাপে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। এমন শুরুর পর বড় সংগ্রহেই চোখ ছিল সাকিববিহীন বাংলাদেশের। কিন্তু ভারতীয় স্পিনারদের তোপে হঠাৎ দিক হারানো বাংলাদেশ সে পথে হাঁটতে পারলো না। ভারতের বিপক্ষে যে মাঝারি সংগ্রহ গড়লো বাংলাদেশ, সেটা সম্ভব হয়েছে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে। 

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৫৬ রান তুলেছে বাংলাদেশ। বিশ্বকাপে দলটির বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের মধ্যে এবারই আগে ব্যাটিং করলো তারা। বিশ্ব আসরে সব মিলিয়ে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করেন লিটন ও তানজিদ তামিম। বিশ্বকাপে এটাই তাদের সেরা উদ্বোধনী জুটি। বিশ্বকাপে বাংলাদেশের আগের সেরা ‍উদ্বোধনী জুটি মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুতের, ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রান যোগ করেন তারা। 

সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া তানজিদ তামিম ওয়ানডেতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা বাংলাদেশের তরুণ এই বাঁহাতি ওপেনার ৪৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করে আউট হন। এখান থেকেই বাংলাদেশের বিপর্যয়ের শুরু। 

দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তোপ দাগেন পেসার মোহাম্মদ সিরাজও। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। বিনা উইকেট ৯২ থেকে ১৩৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে কেবল লিটন রানের দেখা পেয়েছেন, ডানহাতি এই ওপেনার ৮২ বলে ৭টি চারে ৬৬ রান করেন। বিশ্বকাপে এটা তার তৃতীয় হাফ সেঞ্চুরি।

তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেও পারেননি মুশফিকুর রহিম। হৃদয় ১৬ রান করে বিদায় নেন। মুশফিক পাড়ি দেন আরেকটু পথ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৪৬ বলে একটি করে চারও ছক্কায় ৩৮ রান করে আউট হন। এই ইনিংস খেলার পথে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করেন তিনি, ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলী, ভিভ রিচার্ডস, মার্ক ওয়াহদের মতো কিংবদন্তিদের। 

মুশফিকের বিদায়ের পর বাংলাদেশ যে এগিয়েছে, সেটা মাহমুদউল্লাহর ব্যাটে। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া সাকিবের জায়গায় খেলা নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে ৩৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৬ রান করেন মাহমুদউল্লাহ। নাসুম করেন ১৪ রান, শেষ বলে ছক্কা মারাসহ ৩ বলে ৭ রান করেন শরিফুল ইসলাম। বুমরাহ, সিরাজ ও জাদেজা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান শার্দুল ও কুলদীপ।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net