Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
অধিনায়কত্বের অভিষেকেই শান্তর রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
26 September, 2023, 05:40 pm
Last modified: 26 September, 2023, 05:44 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

অধিনায়কত্বের অভিষেকেই শান্তর রেকর্ড

তিনে নেমে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া শান্ত ৮৪ বলে ১০টি চারে ইনিংস সেরা ৭৬ রান করেন। বাংলাদেশের বাকি ১০ ব্যাটসম্যান মিলে করেন করেন ৯৫ রান।
টিবিএস রিপোর্ট
26 September, 2023, 05:40 pm
Last modified: 26 September, 2023, 05:44 pm

একটা সময়ে তার দলে সুযোগ পাওয়া নিয়ে হতো সমালোচনা। ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতে না পারায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো নাজমুল হোসেন শান্তকে, হতেন ট্রলের শিকারও। সেই শান্তই এখন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দ খুঁজে পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছেন, তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্বে দেওয়ার সুযোগও মিলেছে। আর অধিনায়ক হিসেবে খেলতে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন শান্ত। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। 

কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস। তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাকে বিশ্রাম দিয়ে নেতৃত্বভার দেওয়া হয় শান্তকে। অধিনায়কত্ব পেয়ে চাপের বদলে রোমাঞ্চ কাজ করার কথা জানান তিনি। নেতৃত্ব যে তিনি উপভোগ করছেন, সেটা তার ব্যাটিং দেখেই বোঝা গেছে। 

ব্যাটিং ব্যর্থতার মাঝে একমাত্র শান্তই দলকে পথ দেখান, বাকিরা সবাই যোগ দেন আসা যাওয়ার মিছিলে। তিনে নেমে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া শান্ত ৮৪ বলে ১০টি চারে ইনিংস সেরা ৭৬ রান করেন। বাংলাদেশের বাকি ১০ ব্যাটসম্যান মিলে করেন করেন ৯৫ রান। ৩৪.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৭১ রানে। 

৭৬ রানের ইনিংসটি দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলে নিয়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে অভিষেকে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন তার। এতোদিন অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস ছিল আমিনুল ইসলাম বুলবুলের। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ৭০ রান করেন তিনি। নেতৃত্বের অভিষেকের ম্যাচে হাবিবুল বাশার ৬১ ও সাকিব আল হাসান ৫৪ রান করেন। নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের আর কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি।   

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / অধিনায়কত্ব / বাংলাদেশ ক্রিকেট দল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net