Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বিশ্বকাপ স্বপ্নে হাথুরুসিংহের সঙ্গে একমত নন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
25 September, 2023, 05:40 pm
Last modified: 25 September, 2023, 05:50 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বিশ্বকাপ স্বপ্নে হাথুরুসিংহের সঙ্গে একমত নন শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন তামিম। প্রধান কোচের মন্তব্যের সঙ্গে দ্বিমতের কথা জানালেন তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া নাজমুল হোসেন শান্তও। 
টিবিএস রিপোর্ট
25 September, 2023, 05:40 pm
Last modified: 25 September, 2023, 05:50 pm

২০২২ সালের ২৭ মার্চ, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসতে তখনও দেড় বছরের বেশি সময়। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। অধিনায়কত্ব পেয়ে তামিম ইকবাল জানান, বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে বিশ্বকাপে খেলতে যাবেন। বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের ভাষ্য, গত চার বছরে বাংলাদেশ কতোটা ভালো দল হয়ে উঠেছে, তা বিশ্বকাপে দেখানোর সময় হয়েছে। 

বাংলাদেশ দলের আরও কয়েকজন ক্রিকেটারসহ অনেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলে এসেছেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্বে যিনি, সেই চান্দিকা হাথুরুসিংহে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেন, যারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন, তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে প্রধান কোচের এমন মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন তামিম। হাথুরুসিংহের মন্তব্যের সঙ্গে একমত হলেন না তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তও। 

প্রধান কোচের মন্তব্য নিয়ে তামিম বলেন, 'আমিও কিছু কিছু মন্তব্য শুনে অবাক। আমি মনে করি অবশ্যই আমাদের বিশ্বকাপের স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন না থাকলে কীভাবে অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে যাইনি। ওদের বিশ্বাস ছিল বলেই চ্যাম্পিয়ন হয়েছে। যদি বিশ্বকাপ জয়ের স্বপ্ন না থাকে, তাহলে খেলার কোনো মানেই হয় না। এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, তাহলে কখন স্বপ্ন দেখব? এটা গ্যারান্টি না, কিন্তু স্বপ্ন থাকতে হবে।'

তামিমের মতো শান্তকেও সংবাদ সম্মেলনে প্রধান কোচের করা মন্তব্য সম্পর্কে জানানো হয়। প্রথমবারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিতে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান জানান, বিশ্বকাপ নিয়ে আগের মতো করেই স্বপ্ন দেখে আসছেন তারা। বিশ্বকাপে বাংলাদেশ কখনও যা করতে পারেনি, সেটাই করে দেখাতে চান তারা। শান্তর ভাষায়, 'আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনও সেই স্বপ্নই দেখছি।'

'আমাদের যারা খেলোয়াড়, যখন আমরা বিশ্বকাপ কোয়ালিফায়ারের খেলা শুরু করি, চেয়েছিলাম যেন টপ ফোরের মধ্যে শেষ করি। আমরা টপ থ্রিতে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো রেজাল্ট করব, যেটা কখনও করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। এখনও আমাদের ওই একই স্বপ্ন আছে।' যোগ করেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান।

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net