Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ইশান-হার্দিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
02 September, 2023, 09:05 pm
Last modified: 02 September, 2023, 09:09 pm

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ইশান-হার্দিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল ভারত

পাকিস্তানের তিন পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর বোলিং তোপে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি ভারত। ইশান ও হার্দিকের দারুণ দুটি ইনিংসের পরও ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যায় তারা। ভারতের ইনিংসের পর আবার বৃষ্টি শুরু হয়েছে, মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
02 September, 2023, 09:05 pm
Last modified: 02 September, 2023, 09:09 pm

সাবধানী শুরুর পর বৃষ্টির হানা, বৃষ্টি থামার পর শাহিন শাহ আফ্রিদির তোপে দিকহারা ভারত। একটু পরই পাকিস্তানের আরেক পেসার হারিস রউফের দাপটে আরও কোণঠাসা ভারত। তখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ভারত। সেখান থেকে হাল ধরে দারুণ ইনিংস খেলা ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া বড় সংগ্রহের আশা জাগালেন। কিন্তু শেষভাগে আবারও ধস নামায় সেটা আর হলো না, এরপরও লড়াইয়ের পুঁজি পেল ভারত। 

শনিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে আগে ব্যাটিং করে ২৬৬ রান তুলেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তিন পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর বোলিং তোপে পুরো ৫০ ওভার ব্যাটিং করা হয়নি রোহিত শর্মার দলের। ইশান ও হার্দিকের দারুণ দুটি ইনিংসের পরও ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যায় ভারত। ভারতের ইনিংসের পর আবার বৃষ্টি শুরু হয়েছে, মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত, সাবধানী শুরু করেন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। ৪.২ ওভারের পর শুরু হয় বৃষ্টি, ৪০ মিনিট পর আবার খেলা শুরু হয়। খেলা শুরুর পরই আফ্রিদির আঘাত। বৃষ্টির আগে ২ বল করা ওভারের শেষ বলে রোহিতের স্টাম্প উপড়ে নেন পাকিস্তানের পেস আক্রমণের এই সেরা অস্ত্র। 

এক ওভার পর আবারও আফ্রিদির তোপ, এবার তার শিকার ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা কোহলি। রোহিতের মতো কোহলিকেও বোল্ড করেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ২৭ রানে ২ উইকেট হারানো ভারতের চাপ আরও বাড়িয়ে দেন রউফ, দারুণ শুরু করা শ্রেয়াস আইয়ারকে সাজঘর দেখিয়ে দেন তিনি। উইকেটে ধুঁকতে থাকা শুভমানকে ১৫তম ওভারে ফিরিয়ে দেন রউফ। 

৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন দিশেহারা, তখন আলোক বর্তিকা হাতে দেখা দেন ইশান ও হার্দিক। চাপ সামলে উইকেটে মানিয়ে নেওয়া ভারতের এই দুই ব্যাটসম্যান গড়েন দারুণ এক জুটি। পঞ্চম উইকেটে ১৪১ রানে ১৩৮ রান যোগ করেন এ দুজন। মাঝে দুজনই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। দলীয় সংগ্রহ ২০০ পেরিয়ে আউট হন ইশান। এর আগে ৮১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। 

এরপর হার্দিক একাই দাপুটে ব্যাটিং করতে থাকেন। ৪৪তম ওভারে গিয়ে আফ্রিদির শিকারে পরিণত হন তিনি। ৯০ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৮৭ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর ভারত আর বেশি পথ এগোতে পারেনি। শেষ ৬.৫ (৪১ বল) ওভারে ২৭ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় তারা। ১০ ওভারে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন আফ্রিদি। রউফ ও নাসিম পান ৩টি করে উইকেট। 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / এশিয়া কাপ / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net