Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ, প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন

খেলা

টিবিএস ডেস্ক
22 August, 2023, 02:00 pm
Last modified: 22 August, 2023, 02:42 pm

Related News

  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • মাত্র ১০ বছর বয়সেই নারী আন্তর্জাতিক মাস্টার হলো ইংল্যান্ডের দাবাড়ু বোধানা
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়

দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ, প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেন প্রজ্ঞানন্দ।
টিবিএস ডেস্ক
22 August, 2023, 02:00 pm
Last modified: 22 August, 2023, 02:42 pm
ছবি-সংগৃহীত

দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে নতুন ইতিহাস রচনা করেছেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ (১৮)। খবর সিএনএনের। 

সেমিফাইনালে প্রজ্ঞানন্দের প্রতিপক্ষ ছিলেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা। 

মঙ্গলবারের ফাইনালে ভারতীয় সেনসেশনের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। অবশ্য আগেও কার্লসেনকে হারানোর অভিজ্ঞতা আছে প্রজ্ঞানন্দের।

চলতি বছরের ২০ মে-তে পোল্যান্ডের ওয়ারশতে ম্যাগনাস কার্লসেন

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেন প্রজ্ঞানন্দ।

এ অর্জনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রজ্ঞানন্দ। তাকে নিয়ে আশায় বুক বেঁধেছে গোটা ভারত। 

নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ থেকে ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সবাই শুভেচ্ছা জানিয়েছেন প্রজ্ঞানন্দকে। 

প্রজ্ঞানন্দের মেধা এবং কৌশলের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।  

Congratulations to R Praggnanandhaa for an outstanding FIDE Chess World Cup journey to the Finals.

My best wishes for the title match against Magnus Carlsen.

More than a billion Indians are cheering for you.??? pic.twitter.com/3u9MYHeFqc— Rahul Gandhi (@RahulGandhi) August 21, 2023

রমেশবাবু প্রজ্ঞানন্দের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। মূলত বড় বোন বৈশালীকে দেখে প্রজ্ঞানন্দের দাবার প্রতি আগ্রহ জন্মায়। ৬ বছর বয়সে বৈশালী যখন খেলা শুরু করেন, প্রজ্ঞা তখন মাত্র ২ বছরের শিশু।

গত বছর সিএনএন স্পোর্টকে প্রজ্ঞানন্দ বলেছিলেন, "আমি আসলে তাকে গিয়ে বিরক্ত করতাম। এটি দেখে বাবা-মা আমাকে একটি দাবার বই কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যস এভাবেই শুরু।"

পরে ২০১৮ সালে বৈশালী গ্র্যান্ডমাস্টার এবং ২০২১ সালে আন্তর্জাতিক মাস্টার হন।

'ভারতের দাবা রাজধানী' হিসাবে খ্যাত চেন্নাইয়ে প্রজ্ঞানন্দ নিজের নৈপুণ্যকে ঝালিয়ে নেয়ার প্রচুর সুযোগ পেয়েছিলেন। বিশেষ করে ব্লুম চেস অ্যাকাডেমিতে অনেক কিছু শেখেন তিনি।

ছয় বছর বয়সে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার আগে তিনি অনূর্ধ্ব-৭ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছিলেন; এরপর অনূর্ধ্ব-৮ এবং অনূর্ধ্ব-১০ এর হয়ে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন।

মা নাগালক্ষীর সাথে প্রজ্ঞানন্দ, যখন তার বয়স মাত্র ১২

তবে ২০১৬ সালে ভারতের ভুবনেশ্বরে কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালে জিতে ইতিহাস সৃষ্টি করেন প্রজ্ঞানন্দ।

এই টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের জন্য প্রজ্ঞানন্দ তার আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করেন। অল্প সময়ে প্রজ্ঞানন্দ তিনটি মাস্টার নর্ম পেয়ে যান-যা মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিনে তাকে বিশ্বের কনিষ্ঠতম আন্তর্জাতিক দাবা মাস্টারের সম্মান এনে দেয়। 

তবে এতটুকুন বয়সে এতো কিছু জয় করে নিলেও প্রজ্ঞানন্দ থেকেছেন বরাবর বিনয়ী। গত বছর কার্লসেনকে হারানোর পর সিএনএন স্পোর্টকে জানান যে, এখন তার ঘুম বাদে অন্য কিছুই করতে ইচ্ছে করছে না! আদতেই চেন্নাইয়ের ঘড়িতে তখন সময় ছিল রাত আড়াইটা।  

"কেউ কেউ হয়তো আমাকে রোল মডেল হিসেবে দেখে থাকবেন। আমি বলব, আমার কাছে শীর্ষ খেলোয়াড়দের সকলেই রোল মডেল কারণ তাদের প্রত্যেকের কাছ থেকেই আলাদা কিছু শেখার রয়েছে। আমার কাছ থেকে যদি কেউ কিছু শিখে থাকে, তাহলে সেটিও ভালো", বলে ওঠেন এই চ্যাম্পিয়ন।  

Related Topics

টপ নিউজ

দাবা / দাবা বিশ্বকাপ / রমেশবাবু প্রজ্ঞানন্দ / গ্র্যান্ডমাস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • মাত্র ১০ বছর বয়সেই নারী আন্তর্জাতিক মাস্টার হলো ইংল্যান্ডের দাবাড়ু বোধানা
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net