Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মাত্র ১০ বছর বয়সেই নারী আন্তর্জাতিক মাস্টার হলো ইংল্যান্ডের দাবাড়ু বোধানা

আন্তর্জাতিক

বিবিসি
14 August, 2025, 10:05 am
Last modified: 14 August, 2025, 10:08 am

Related News

  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • জুয়ার আশঙ্কা থেকে দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

মাত্র ১০ বছর বয়সেই নারী আন্তর্জাতিক মাস্টার হলো ইংল্যান্ডের দাবাড়ু বোধানা

চলতি মাসের শুরুর দিকে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বোধানা আরও একটি মাইলফলক স্পর্শ করেন। গ্র্যান্ডমাস্টারকে হারানো সবচেয়ে কম বয়সী নারী দাবাড়ু হিসেবে নাম লেখান তিনি।
বিবিসি
14 August, 2025, 10:05 am
Last modified: 14 August, 2025, 10:08 am
১০ বছর বয়সী দাবাড়ু বোধানা শিবানন্দন। ছবি: বিবিসি

মাত্র ১০ বছর বয়সে নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব জিতে ইতিহাস গড়েছেন খুদে দাবাড়ু বোধানা শিবানন্দন। তিনি এ পর্যন্ত এই খেতাব জেতা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

চলতি মাসের শুরুর দিকে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বোধানা আরও একটি মাইলফলক স্পর্শ করেন। গ্র্যান্ডমাস্টারকে হারানো সবচেয়ে কম বয়সী নারী দাবাড়ু হিসেবে নাম লেখান তিনি।

এর আগে, ২০২৪ সালে হাঙ্গেরিতে অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে ইংল্যান্ড নারী দলে জায়গা করে নেওয়ার মাধ্যমে বোধানা আলোচনায় আসেন। ধারণা করা হয়, যে কোনো খেলায় আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ব্যক্তিও তিনি।

আন্তর্জাতিক দাবা ফেডারেশন এক্স-এ (সাবেক টুইটার) জানায়, লিভারপুলে অনুষ্ঠিত ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিটার ওয়েলসকে হারান বোধানা।

ফেডারেশন আরও জানায়, ১০ বছর ৫ মাস ৩ দিনে এই জয় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যারিসা ইয়িপের ১০ বছর ১১ মাস ২০ দিনের রেকর্ড ভেঙেছে।

গ্র্যান্ডমাস্টার দাবায় সর্বোচ্চ উপাধি, যা একবার অর্জন করলে আজীবনের জন্য বহাল থাকে। নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব, যা এবার বোধানা পেয়েছেন, নারীদের জন্য নির্ধারিত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি। এর ওপরে কেবল নারী গ্র্যান্ডমাস্টার খেতাব রয়েছে।

লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের হ্যারো শহরের বোধানা কোভিড মহামারির সময় মাত্র পাঁচ বছর বয়সে দাবা খেলতে শুরু করেন। 

আন্তর্জাতিক দাবা মাস্টার ম্যালকম পেইন—যিনি একটি দাতব্য সংস্থার মাধ্যমে ব্রিটেনে প্রায় আড়াই লাখ সরকারি স্কুলশিক্ষার্থীর কাছে দাবা পৌঁছে দিয়েছেন, বলেন, বোধানা ঐতিহ্যগতভাবে পুরুষদের প্রাধান্যশীল এমন এক খেলায় মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন ।

তিনি বলেন, 'সে অবিশ্বাস্যভাবে ধীরস্থির ও বিনয়ী, তবু দাবায় অসাধারণ প্রতিভাবান। সহজেই সে নারী বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, এমনকি সামগ্রিক বিশ্ব চ্যাম্পিয়নও। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, সে গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এগোচ্ছে।'

Related Topics

টপ নিউজ

দাবা / দাবা চ্যাম্পিয়নশিপ / বোধানা শিবানন্দন / গ্র্যান্ডমাস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিদে রেটিং পেল ৩ বছরের শিশু সর্বজ্ঞ
  • ড্যানি রেঞ্চ: ‘দ্য কালেক্টিভ’ থেকে বেরিয়ে যেভাবে হয়ে উঠলেন অনলাইন দাবার জনপ্রিয়তার অন্যতম পথিকৃৎ
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • জুয়ার আশঙ্কা থেকে দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net