Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
‘মানিকে মাগে হিতে’ খ্যাত শিল্পীর সঙ্গে সাকিবের কণ্ঠে মোহাম্মদ রফির গান

খেলা

টিবিএস রিপোর্ট
06 August, 2023, 06:10 pm
Last modified: 06 August, 2023, 06:14 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

‘মানিকে মাগে হিতে’ খ্যাত শিল্পীর সঙ্গে সাকিবের কণ্ঠে মোহাম্মদ রফির গান

এলপিএলের আয়োজনের অংশ হিসেবে সাকিবের সাক্ষাৎকার নিয়েছেন ইয়োহানি, মাঝে সাকিবকে দিয়ে গাইয়েও নিয়েছেন ‘মানিকে মাগে হিতে’ গান দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া লঙ্কান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। গানের কথা মুখস্থ না থাকায় গাইতে সমস্যা হলেও হাল ছাড়েননি সাকিব, গেয়ে গেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
06 August, 2023, 06:10 pm
Last modified: 06 August, 2023, 06:14 pm
লঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ও সাকিব। ছবি: ফেসবুক

তামিম ইকবালকে উৎসর্গ করে জেমসের 'বাবা' গানটি গাইছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। পাশে দাঁড়ানো সাকিব আল হাসান অনেকটা চুপ। একটু পরই মাশরাফিকে চেনা কোনো গান গাওয়ার অনুরোধ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মাশরাফি 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা' গান ধরতেই সাকিবের সে কী নাচ! বাঁকা হয়ে ঝাকড়া চুল নাড়িয়ে গাইতে শুরু করেন তিনি। যদিও তাকে সচরাচর এভাবে নাচতে-গাইতে দেখা যায় না। দীর্ঘদিন পর সাকিবকে গাইতে দেখা গেল, সেটাও হিন্দি গান। 

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে সাকিব পাড়ি জমান শ্রীলঙ্কায়। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে খেলছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে উজ্জ্বলতম পারফরম্যান্স না করতে পারলেও বল হাতে চেনা চেহারায় আছেন সাকিব। 

সব মিলিয়ে লঙ্কায় সময়টা ভালোই কাটছে সাকিবের। এলপিএল মিশনে তার দেখা হলো শ্রীলঙ্কার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইয়োহানি ডি সিলভার সঙ্গে। এলপিএলের আয়োজনের অংশ হিসেবে সাকিবের সাক্ষাৎকার নিয়েছেন ইয়োহানি, মাঝে সাকিবকে দিয়ে গাইয়েও নিয়েছেন 'মানিকে মাগে হিতে' গান দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া লঙ্কান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

এলপিএলে নিয়মিত লাইভ অনুষ্ঠান করছেন ইয়োহানি। ম্যাচ চলাকালীন সাইডলাইনে বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া মাঠের বাইরেও এলপিএল অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে লাইভ অনুষ্ঠান করছেন লঙ্কান এই শিল্পী। এক লাইভে সাকিবের সঙ্গে কথা বলেন ইয়োহানি। এলপিএল, শ্রীলঙ্কা নিয়ে সাকিবকে প্রশ্ন করেন তিনি। শেষে তার সঙ্গে সাকিবকে গাওয়ার চ্যালেঞ্জ জানান ইয়োহানি। 

ইয়োহানি-সাকিবের কথপকথন ও গানের চ্যালেঞ্জের ভিডিও এলপিএলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। দুটি পশ্নের পর ইয়োহানি বলেন, 'আজ যেহেতু আপনার সঙ্গে এখানে আছি, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি কি প্রস্তুত?' সাকিব বলে ওঠেন, 'আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব। জীবনে কখনও গান গাইনি।' 

সাকিব এমন বলায় অবশ্য থেমে যাননি ইয়োহানি, গাইতে শুরু করেন তিনি। লঙ্কান শিল্পীর সঙ্গে মোহাম্মদ রফি ও সুমন কল্যাণপুরের গাওয়া বিখ্যাত 'আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জাবান পার' গানের প্রথম দুই লাইন গান সাকিব। গানের কথা মুখস্থ না থাকায় গাইতে সমস্যা হলেও হাল ছাড়েননি তিনি, কয়েকবারের চেষ্টায় দুই লাইন গাওয়া শেষ করে হাসিতে ফেটে পড়েন বাংলাদেশ অলরাউন্ডার।'

সাক্ষাৎকারের শুরুতে ইয়োহানি এলপিএল অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, 'যতদূর মনে পড়ে, অনূর্ধ্ব-১৯ থেকে বেশ নিয়মিতই শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত একবার বাংলাদেশের সফর থাকে এখানে। এখানে তাই বেশ অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে আমার এবারই প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। সময় ভালো কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, এই ফর্ম আমরা ধরে রাখতে পারব।'

শ্রীলঙ্কার কোন ব্যাপারটি সবচেয়ে ভালো লাগে, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'আতিথেয়তা… এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। অবশ্যই এই দেশ খুবই সুন্দর। তবে এর বাইরে, আতিথেয়তাও দারুণ।' এবারের এলপিএল ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে করেছেন ৫৯ রান। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ইয়োহানি ডি সিলভা / লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net