Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ একদিন আগে খেলতে রাজি পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
02 August, 2023, 08:00 pm
Last modified: 02 August, 2023, 09:01 pm

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত! 
  • লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ভারত-পাকিস্তান!

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ একদিন আগে খেলতে রাজি পাকিস্তান

বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
টিবিএস রিপোর্ট
02 August, 2023, 08:00 pm
Last modified: 02 August, 2023, 09:01 pm
আহমেদাবাদে খেলবে ভারত-পাকিস্তান। ছবি: এএফপি

বিশ্বকাপের সূচি প্রকাশে দেরি হওয়া নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে অপেক্ষা ফুরিয়ে গত ২৭ জুন সূচি প্রকাশ করা হয়। প্রায় এক মাস পরে খবর এলো, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হবে।

বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই সপ্তাহের শেষেই সেটি দেওয়া হবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। 

আগের সূচি অনুযায়ী ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিলো। কিন্তু হিন্দু সম্প্রদায়ের উৎসব নবরাত্রির কারণে ১৫ অক্টোবর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় পুলিশ। যার ফলে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। 

গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নবরাত্রি। উৎসবটি চলে সপ্তাহব্যাপী। স্থানীয় জনগণ নবরাত্রির উৎসব নিয়ে মেতে থাকে। তাদের নিরাপত্তার ব্যাপার তো আছেই, এ সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হলে সেটার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করাটা কষ্টসাধ্য হবে বলে বিসিসিআইকে জানায় স্থানীয় পুলিশ। নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে শঙ্কা প্রকাশ করা হয়। 

ভারতের বিপক্ষে ম্যাচ তো বটেই, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচ এগিয়েছে পাকিস্তানের। ১২ অক্টোবর হায়দ্রাবাদে হওয়ার কথা ছিলো ম্যাচটি, সেটি এখন হবে ১০ অক্টোবর। যা পাকিস্তানের জন্য দুই ম্যাচের মাঝে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত! 
  • লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ভারত-পাকিস্তান!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net