Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার, ‘পালানোর চেষ্টাকালে’ বিমানবন্দরে আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2025, 07:05 pm
Last modified: 15 May, 2025, 07:09 pm

Related News

  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার, ‘পালানোর চেষ্টাকালে’ বিমানবন্দরে আটক

রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা বিএনপির পাশাপাশি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ফতুল্লা অঞ্চলে বিভিন্ন গার্মেন্টস থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছিল।
টিবিএস রিপোর্ট
15 May, 2025, 07:05 pm
Last modified: 15 May, 2025, 07:09 pm
রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চাদাঁবাজির অভিযোগ ওঠার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যাবার পথে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

এরপরেই বিএনপির পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

রিয়াদকে আটকের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, 'তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ছিল। সম্প্রতি একটি অডিও ভাইরাল হওয়ায়— সে আটক হবার ভয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিল। আজ সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। সে এখন আমাদের হেফাজতে রয়েছে।'

রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে এখনও মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি ফতুল্লা বিএনপির পাশাপাশি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ফতুল্লা অঞ্চলে বিভিন্ন গার্মেন্টস থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছিল।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, আজাদ হোসেন নামে এক কারখানা মালিকের কাছে চাঁদা চেয়েছেন রিয়াদ চৌধুরী। চাঁদা না দিয়ে কারখানা খোলায় সেই কারখানা পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। 

এই অডিও ক্লিপ ফাঁসের পর তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

আজ সকাল ১১টায় বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

চাঁদাবাজির অভিযোগ / বিএনপি নেতা / বহিষ্কার / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net