Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত! 

খেলা

টিবিএস ডেস্ক
11 July, 2024, 07:20 pm
Last modified: 13 July, 2024, 05:02 pm

Related News

  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত! 

২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারত ক্রিকেট দল। ২০১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলে দুই দল, খেলা হয় ভারতে। এরপর থেকে শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টে দেখা হয় দল দুটির।
টিবিএস ডেস্ক
11 July, 2024, 07:20 pm
Last modified: 13 July, 2024, 05:02 pm

প্রতিবেশি দুই দেশ ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়। রাজনৈতিক বৈরীতা থেকে শুরু করে সীমান্ত বিরোধ; সবখানেই যুদ্ধংদেহী অবস্থান দেশ দুটির। যার প্রভাব পড়ে ক্রিকেটেও, দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এ কারণে ধরেই নেওয়া হয়েছিল আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। অবশেষে সেটাই হতে যাচ্ছে।

আগামী বছর পাকিস্তানের তিনটি শহর লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কিন্তু পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টটিতে খেলতে চায় না তাদের ভারত। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিজেদের ইচ্ছার কথা আইসিসিকে জানাবে বিসিসিআই। বিসিসিআইয়ের এক কর্মকর্তা এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারত ক্রিকেট দল। ২০১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলে দুই দল, খেলা হয় ভারতে। এরপর থেকে শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টে দেখা হয় দল দুটির। গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ, কিন্তু দেশটিতে যায়নি ভারত। 'হাইব্র্রিড মডেল' বানিয়ে শ্রীলঙ্কায় এশিয়া কাপের ম্যাচগুলো খেলে তারা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার ব্যাপারেও একই অবস্থান ভারতের। তাই এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে জানাবে বিসিসিআই। সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইর এক কর্মকর্তা বলেছেন, '২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। দুবাই বা শ্রীলঙ্কার মাটিতে ভারতের ম্যাচগুলো আয়োজন করার জন্য আইসিসিকে অনুরোধ করবে বিসিসিআই।'

ইতোমধ্যে আট দলের অংশগ্রহণের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ, সূচি ও ভেন্যুর একটি খসড়া তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করতে চায় পিসিবি। প্রস্তাবিত খসড়ায় 'এ' গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

এখনও পিসিবির প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কিছু জানায়নি আইসিসি। সব দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত  বিসিসিআইর সাথে আলোচনার অগ্রগতি নেই আইসিসির। বিশ্ব ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা এরআগে পিটিআইকে বলেছিলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সব বোর্ড প্রধানরা (বিসিসিআই বাদে) টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে। তবে নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনার পর আইসিসিকে অগ্রগতি জানানোর কথা বলেছে বিসিসিআই।'

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / ভারত ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট দল / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net