Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ভুল সিদ্ধান্ত নেওয়াই ম্যাচ হারের কারণ পাকিস্তান কোচের কাছে

খেলা

টিবিএস রিপোর্ট
10 June, 2024, 11:45 am
Last modified: 10 June, 2024, 11:48 am

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

ভুল সিদ্ধান্ত নেওয়াই ম্যাচ হারের কারণ পাকিস্তান কোচের কাছে

লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। ৪৩ বলে প্রয়োজন ছিল ৪৭ রান। হাতে উইকেট ছিল আটটি। সেখান থেকে বাবর আজমের দল ম্যাচ হেরেছে ছয় রানের ব্যবধানে!
টিবিএস রিপোর্ট
10 June, 2024, 11:45 am
Last modified: 10 June, 2024, 11:48 am

১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি পাকিস্তান। ভারতের বিপক্ষে টাটা হেরেছে ছয় রানের ব্যবধানে। পরপর দুই ম্যাচ হেরে সুপার এইটের চেয়ে বরং বাদ পড়ারই বেশি কাছে বাবর আজমের দল। 

লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। ৪৩ বলে প্রয়োজন ছিল ৪৭ রান। হাতে উইকেট ছিল আটটি। সেখান থেকে বাবর আজমের দল ম্যাচ হেরেছে ছয় রানের ব্যবধানে! 

স্বাভাবিকভাবেই এই হারে ভীষণ হতাশ পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন। ২০১১ সালে এই দক্ষিণ আফ্রিকানের কোচিংয়েই ২৮ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছিল ভারত। নিজের সাবেক দলের কাছে এভাবে হেরে কারস্টেন বলেছেন, '১২০ রানও খুব সহজ লক্ষ্য ছিল না। যেখানে ভারত ১২০ লক্ষ্য দিচ্ছে সেখানে উইকেট অবশ্যই কঠিন কিছু। কিন্তু আমরা যেরকম অবস্থানে ছিলাম, সেখান থেকে জেতা উচিত ছিল। এটা খুবই হতাশাজনক।'

কারস্টেনের কাছে প্রশ্ন ছিল, পাকিস্তানের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেল কেন। এই দক্ষিণ আফ্রিকান কোচের উত্তর, 'আমাদের সিদ্ধান্ত নেওয়ার ধরন। আপনার হাতে ম্যাচ, আট উইকেট বাকি, সেখানে সিদ্ধান্ত সঠিক নিতে হবে। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আপনি সিদ্ধান্ত নিতে ভুল করলে অবশ্যই মূল্য দিতে হবে।'

তবে হারের দায় এককভাবে কারো ওপর দিচ্ছেন না কারস্টেন। পুরো দলকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন পাকিস্তান কোচ, 'আমরা ভালো খেলছি না, এটা সবার দায়িত্ব৷ আমার জন্যেও জায়গাটা নতুন। মাত্র ১২ দিন হলো এসেছি। আমরা সবাই মিলে পাকিস্তানকে জেতাতে পারে এমন একটি দল তৈরি করতে চাই।'

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / পাকিস্তান ক্রিকেট দল / ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / গ্যারি কারস্টেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net