Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চেয়ে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
07 July, 2023, 10:05 pm
Last modified: 07 July, 2023, 10:12 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চেয়ে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলেন তামিম

বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় মাশরাফি এবং তামিমের। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। সেই আলাপচারিতার মাঝেই মাশরাফিকে বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন তামিম। 
টিবিএস রিপোর্ট
07 July, 2023, 10:05 pm
Last modified: 07 July, 2023, 10:12 pm
মাশরাফিকে নিয়ে গণভবনে যান তামিম। ছবি: মাশরাফির ফেসবুক পেইজ

ভারতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে দলের মেন্টর হিসেবে চান তামিম ইকবাল। নিজের এই ইচ্ছার কথা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন তামিম। প্রধানমন্ত্রীও তাতে সায় দিয়ে মাশরাফিকে প্রস্তুত থাকতে বলেছেন। 

তবে এই প্রস্তাবে মাশরাফি বিন মুর্তজা কোনো কথা দেননি। আফগানিস্তান সিরিজের মাঝপথে গতকাল আকস্মিকভাবে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। বিভিন্ন ঘটনাপ্রবাহের পর আজ দুপুরে তামিমকে গণভবনে মাশরাফির মাধ্যমে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সেখানেই বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় মাশরাফি এবং তামিমের। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। সেই আলাপচারিতার মাঝেই মাশরাফিকে বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন তামিম। 

মাননীয় প্রধানমন্ত্রীকে তামিম বলেন, মাশরাফিকে যেন তিনি বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দেন। তখন প্রধানমন্ত্রী হেসে বলেছেন ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন, মাশরাফি যাবেন। বাংলাদেশের সাবেক অধিনায়ককে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।

মাশরাফির কাছে এই বিষয়ে জানতে চাইলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, এখনই এরকম কিছু ভাবার সময় আসেনি, 'দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিদের্শ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তার পরও সময় হলে দেখা যাবে।'

এর আগেও মাশরাফিকে বিশ্বকাপে 'মেন্টর' হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছেন তামিম। মাশরাফি তখনও বলেছিলেন, সময় হলে সিদ্ধান্ত নেবেন।

এবারের ক্রিকেট বিশ্বকাপ হবে আগামী অক্টোবর-নভেম্বরে। ততদিনে জাতীয় নির্বাচনের ব্যস্ততাও শুরু হয়ে যাবে। মাশরাফি যদি এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান, তাহলে নির্বাচন নিয়ে মাথাব্যথা থাকার কথা তার।

আপাতত ক্রিকেট থেকে এক-দেড় মাসের বিরতি নিয়েছেন তামিম। এরপর অধিনায়ক হিসেবে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে, সেই সিদ্ধান্ত এখনও নেননি তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য যা বলেছেন, তাতে অধিনায়ক হিসেবেই তামিমকে দেখছেন তারা।

 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মাশরাফি বিন মুর্তজা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net