বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ: বাংলাদেশের খেলা কখন, কোথায়
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। এর আগে খসড়া সূচি দেওয়া হয়েছিল।
১০ দলের এ টুর্নামেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।
টুর্নামেন্টের ব্যাপ্তি ৪৬ দিনের। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে হায়দরাবাদ, থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে হবে প্রস্তুতি ম্যাচ।
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ যাত্রা। ধর্মশালা সহ চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি, এই ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পুনে ও কলকাতাতেও বাংলাদেশের আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। পাকিস্তানের বিপক্ষেও কলকাতায় খেলবে বাংলাদেশ ।
বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দলের সঙ্গে বাংলাদেশ খেলবে দিল্লিতে। এ ছাড়া চেন্নাই ও মুম্বাইয়ে একটি করে ম্যাচ আছে বাংলাদেশের।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচিঃ
|
তারিখ |
প্রতিপক্ষ |
ভেন্যু |
|
৭ অক্টোবর |
আফগানিস্তান |
ধর্মশালা |
|
১০ অক্টোবর |
ইংল্যান্ড |
ধর্মশালা |
|
১৪ অক্টোবর |
নিউজিল্যান্ড |
চেন্নাই |
|
১৯ অক্টোবর |
ভারত |
পুনে |
|
২৪ অক্টোবর |
দক্ষিণ আফ্রিকা |
মুম্বাই |
|
২৮ অক্টোবর |
বাছাইপর্ব ১ |
কলকাতা |
|
৩১ অক্টোবর |
পাকিস্তান |
কলকাতা |
|
৬ নভেম্বর |
বাছাইপর্ব ২ |
দিল্লি |
|
১২ নভেম্বর |
অস্ট্রেলিয়া |
পুনে |
