Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
রানের হিসাবে টেস্টের বড় পাঁচ জয়

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2023, 03:55 pm
Last modified: 17 June, 2023, 04:05 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

রানের হিসাবে টেস্টের বড় পাঁচ জয়

টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয় এখন বাংলাদেশের। এই শতাব্দীতে এটিই রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। চলুন দেখে নেয়া যাক টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় পাঁচ জয়।
টিবিএস রিপোর্ট
17 June, 2023, 03:55 pm
Last modified: 17 June, 2023, 04:05 pm
১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারায় ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এত বড় জয়ের পর স্বাভাবিকভাবেই রেকর্ড বুকে পরিবর্তন এসেছে। যেখানে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে বাংলাদেশ। 

টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয় এখন বাংলাদেশের। এই শতাব্দীতে এটিই রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। চলুন দেখে নেয়া যাক টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় পাঁচ জয়।

১. ইংল্যান্ড, ৬৭৫ রান, প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া

টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ইংল্যান্ড। সেটিও নিজেদের চির প্রতিদ্বন্দী অস্ট্রেলিয়ার বিপক্ষে অজিদেরই মাঠে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ৬৭৫ রানের ব্যবধানে জেতে ইংলিশরা। 

টসে জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৫২১ রান করে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ৩৪২ রান। ৭৪২ রানের লক্ষ্য দিয়ে অজিদেরকে ৬৬ রানেই শেষ করে দেয় ইংলিশরা। 

২. অস্ট্রেলিয়া, ৫৬২ রান, প্রতিপক্ষ: ইংল্যান্ড

এবার অজিদের প্রতিশোধ নেয়ার পালা। ইংল্যান্ডের মাটিতেই ইংলিশদেরকে ভূপাতিত করে অস্ট্রেলিয়া। ১৯৩৪ সালে ওভালে ৫৬২ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৭০১ রানের পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া। স্যার ডন ব্র্যাডম্যান করেন ২৪৪ রান, এছাড়া বিল পন্সফোর্ড করেন ২৬৬ রান। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩২১ রান। দ্বিতীয় ইনিংসে অজিরা আরো ৩২৭ রান যোগ করলে ৭০৮ রানে লক্ষ্য পায় ইংল্যান্ড। 

কিন্তু মাত্র ১৪৫ রান করতেই সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করে ইংলিশরা। 

৩. বাংলাদেশ, ৫৪৬ রান, প্রতিপক্ষ: আফগানিস্তান 

মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর আফগানিস্তানকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়ে আবারো ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 

৪ উইকেট হারিয়ে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করেন লিটন দাস। বাংলাদেশের হয়ে দুই ইনিংসের সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক। 

৬৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানরা ১১৫ রান পর্যন্ত যেতে পারে। ফলে ৫৪৬ রানের জয় পায় বাংলাদেশ। যা এই শতাব্দীতে রানের ব্যবধানে টেস্টে সবচেয়ে বড় জয়। 

৪. অস্ট্রেলিয়া, ৫৩০ রান, প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা 

১৯১১ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩০ রানের জয় পায় অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় অজিরা। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২০৫ রান। 

দ্বিতীয় ইনিংসে ৫৭৮ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। যা দক্ষিণ আফ্রিকার সামনে ৭০২ রানে লক্ষ্য ছুঁড়ে দেয়। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৭১ রানে গুটিয়ে গেলে ৫৩০ রানে জেতে অজিরা। 

৫. দক্ষিণ আফ্রিকা, ৪৯২ রান, প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া 

২০১৮ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানের ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। যা প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৮ রান তোলে। অজিরা নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২২১ রানে। অস্ট্রেলিয়াকে ফলো-অন না করিয়ে আবার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে ইনিংস ঘোষণা করে। 

৬১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।  

Related Topics

টপ নিউজ

টেস্ট ক্রিকেট / সবচেয়ে বড় জয় / রেকর্ড / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net