Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
বার্সায় না ফিরে ইন্টার মায়ামিতে যাওয়ার কারণ জানালেন মেসি

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2023, 09:55 am
Last modified: 08 June, 2023, 09:59 am

Related News

  • বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই: মুখোমুখি ইতিহাস, মেসি ও বেলিংহাম
  • মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ
  • মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক? ভিএআরে মার্কিন ফরোয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?

বার্সায় না ফিরে ইন্টার মায়ামিতে যাওয়ার কারণ জানালেন মেসি

পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফেরার একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি মেসি কিংবা বার্সার। মেসির ফেরার রাস্তা তৈরি করার জন্য বার্সাকে খেলোয়াড় বিক্রি করতে হতো এবং অনেক খেলোয়াড়ের বেতন কমানো জরুরি ছিলো। এসবের কোনো কিছুর কারণ হতে চাননি বলে জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 
টিবিএস রিপোর্ট
08 June, 2023, 09:55 am
Last modified: 08 June, 2023, 09:59 am
মুন্দো দেপোর্তিভোকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ছবি: সংগৃহীত

অনেক নাটকীয়তার পর শেষ হলো লিওনেল মেসির দলবদলের পালা। সব কিছুকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেইসঙ্গে শেষ হয়ে গেছে মেসির ইউরোপের ফুটবল অধ্যায়। 

পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফেরার একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি মেসি কিংবা বার্সার। মেসির ফেরার রাস্তা তৈরি করার জন্য বার্সাকে খেলোয়াড় বিক্রি করতে হতো এবং অনেক খেলোয়াড়ের বেতন কমানো জরুরি ছিলো। এসবের কোনো কিছুর কারণ হতে চাননি বলে জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

বার্সেলোনায় ফিরতে তিনি বেশ আগ্রহী ছিলেন, কিন্তু ব্যাটে-বলে না মেলায় সেটি আর হলো না। তার জন্য যেন অন্য কাউকে মূল্য না চুকাতে হয় সেটি নিশ্চিত করেছেন মেসি, 'আমি জানতে পেরেছি যে আমি যদি বার্সায় ফিরতে চাই তাহলে তাদের কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হবে। কয়েকজনের বেতনও কমাতে হবে। আমি কখনোই এমন কিছু চাই না। আমাকে এবং বার্সেলোনাকে নিয়ে এর আগে অনেক মিথ্যা ছড়ানো হয়েছে। আমি চাই নি আবারো এমন কোনো কিছুর কারণ হতে।' 

বার্সেলোনায় ফিরতে পারলে দারুণ হতো বলে আখ্যা দিয়েছেন মেসি। নিজের সাবেক সতীর্থ জাভি-ইনিয়েস্তা কিংবা বুস্কেটস-আলবাদের মতো বিদায় চেয়েছিলেন তিনি, 'আমার আগেরবারের চলে যাওয়ার ধরণটা সঠিক ছিলো না। ভেবেছিলাম এবার ফিরতে পারলে বিদায় নেওয়ার সময় সবাইকে সাথে নিয়ে সেটি করতে পারবো। কিন্তু সেটি এখন আর সম্ভব নয়।' 

নিজের পরিবারের বৃহত্তর স্বার্থের কথা ভেবেই মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। টাকা তার এই সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি বলেই জানিয়েছেন মেসি, 'টাকা আমার কাছে কখনোই বড় বিষয় ছিলো না। সৌদি আরব থেকে আমার কাছে অনেক টাকার প্রস্তাব ছিলো। আমার কাছে সেটিকে অনেক বেশি টাকাই মনে হয়েছে। পরিবারকে আরো বেশি সময় দেওয়ার জন্যই আমি যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছি।' 

তবে বার্সেলোনায় না হলেও ইউরোপের অন্য অনেক ক্লাবের প্রস্তাব ছিলো মেসির কাছে। তিনি সেগুলোর কোনোটি বেছে নেননি শুধুমাত্র বার্সেলোনার কথা ভেবেই, 'আমি ইউরোপে খেললে শুধু বার্সার জন্যই খেলতাম। অন্য ক্লাব থেকেও প্রস্তাব ছিলো, কিন্তু ইউরোপে আমার একমাত্র বার্সার জন্যই থাকা হতো।'

উল্লেখ্য, ইন্টার মায়ামিতে মেসির বেতন হবে বছরে ৫০ মিলিয়ন ডলার। সেইসঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসি পাবেন অ্যাডিডাস এবং অ্যাপলের মতো বিশ্ববিখ্যাত এবং অন্যতম শীর্ষ ধনী দুই কোম্পানির সঙ্গে কাজের সুযোগ। যা মায়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও অব্যাহত থাকবে। ক্লাবটির আংশিক মালিকানাও পাচ্ছেন মেসি। 

Related Topics

টপ নিউজ

মেসি / ইন্টার মায়ামি / বার্সেলোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই: মুখোমুখি ইতিহাস, মেসি ও বেলিংহাম
  • মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ
  • মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক? ভিএআরে মার্কিন ফরোয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net