Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই: মুখোমুখি ইতিহাস, মেসি ও বেলিংহাম

খেলা

রয়টার্স 
14 July, 2026, 04:35 pm
Last modified: 14 July, 2026, 04:49 pm

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির
  • সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই: মুখোমুখি ইতিহাস, মেসি ও বেলিংহাম

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ মনে করেন, অতীতের সেই ইতিহাসের প্রভাব এখনও রয়ে গেছে। ১৯৮৬ সালে ডিয়েগো যা করেছিলেন, ইংল্যান্ডে নিশ্চয়ই তার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় রয়েছে।' 
রয়টার্স 
14 July, 2026, 04:35 pm
Last modified: 14 July, 2026, 04:49 pm
ছবি: ফিফা

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের জন্য আলাদা করে গল্প তৈরির প্রয়োজন পড়ে না। তবে আগামীকাল (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটি মাঠের লড়াইকে ছাপিয়ে অন্য মাত্রা পাচ্ছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দশকের পর দশক ধরে চলা ফুটবলীয় রোমাঞ্চ, রাজনৈতিক টানাপোড়েন এবং খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শীর্ষ চারে ওঠা দুই দলের লড়াইয়ের গল্প। 

১৯৬৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয় থেকে শুরু করে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের রাজনৈতিক ছায়া, কিংবা ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোল থেকে শুরু করে ১৯৯৮ ও ২০০২ সালের ঐতিহাসিক মাঠের লড়াই—সব মিলিয়ে এই দুই দেশের দ্বৈরথ বরাবরই নিছক ফুটবলের চেয়ে অনেক বেশি কিছু হয়ে ধরা দিয়েছে। 

তবে আর্জেন্টিনার খেলোয়াড় এবং কোচ লিওনেল স্কালোনি এই দ্বৈরথকে ঘিরে তৈরি হওয়া আবেগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন। তাদের মতে, সেমিফাইনালের এই ম্যাচটিকে ফুটবলের সবচেয়ে বড় শিরোপা জয়ের পথে আরেকটি সাধারণ ধাপ হিসেবেই বিবেচনা করা উচিত। 

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, 'আমাদের এই ম্যাচটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। এটি বিশ্বকাপের একটি সেমিফাইনাল, যেখানে প্রতিপক্ষ একটি শক্তিশালী ও দারুণ দল। লড়াইয়ের জন্য নিজেদের সেরা অবস্থায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করাই এখন আমাদের মূল লক্ষ্য।' 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সংগ্রাম করে এবার শেষ চারে জায়গা করে নিয়েছে। অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারানোর পর, মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচের শেষ ১১ মিনিটে  দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায় তারা। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। 

পরপর কয়েকটি নকআউট ম্যাচে কঠিন লড়াই করে জয়ের পর ৩৯ বছর বয়সী মেসি নিজেও স্বীকার করেছেন যে, এই টুর্নামেন্ট তাদের শারীরিক সক্ষমতার ওপর বড় ধরনের ধকল ফেলেছে। 

অন্যদিকে, সেমিফাইনালের পথটা ইংল্যান্ডের জন্যও সহজ ছিল না। 

থমাস টুখেলের শিষ্যরা শেষ ষোলোর ম্যাচে মেক্সিকো সিটির প্রতিকূল আবহাওয়ায় ১০ জন নিয়ে খেলে মেক্সিকোকে হারিয়ে টিকে থাকে। এরপর গত শনিবার (১১ জুলাই) মায়ামির তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে থ্রি লায়নসরা। এই যাত্রায় ইংলিশদের স্বপ্নসারথি হয়ে উঠেছেন জুড বেলিংহাম। 

রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করার পর নরওয়ের বিপক্ষেও জোড়া গোল করেছেন, যা দলে তার অপরিহার্য অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। 

হ্যারি কেন এখনও দলের অধিনায়ক এবং আক্রমণের মূল ভরসা হলেও, ধীরে ধীরে এই টুর্নামেন্টটি যেন বেলিংহামেরই হয়ে উঠছে। 

তবে টুখেল ভালো করেই জানেন, শুধু ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে হয়তো পার পাওয়া যাবে না। ইংল্যান্ড কোচ তার দলের খেলার কিছু দিক নিয়ে খোলাখুলিভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, দলের খেলায় আরও বেশি নিখুঁত ভাব এবং নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। 

আর্জেন্টিনার স্বপ্ন যথারীতি আবর্তিত হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করেই। টুর্নামেন্টে ইতোমধ্যে আটটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। 

মজার ব্যাপার হলো, দীর্ঘ ক্যারিয়ারে আগামীকাল প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসি। ফলে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক এই ফুটবল দ্বৈরথে যুক্ত হতে যাচ্ছে এক নতুন রোমাঞ্চকর অধ্যায়। 

ইতিহাসের সেই আবহ 

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ মনে করেন, অতীতের সেই ইতিহাসের প্রভাব এখনও রয়ে গেছে। 

ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '১৯৮৬ সালে ডিয়েগো যা করেছিলেন, তারা নিশ্চয়ই তার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় রয়েছে। তারা ওই ম্যাচটির কথা ভাবে এবং সেই কারণে ডিয়েগোর প্রতি তাদের এক ধরনের ভালোবাসা ও ঘৃণার মিশ্র অনুভূতি রয়েছে। সেই ইতিহাস আজও জীবন্ত।' 

আর্জেন্টিনার জন্য সেমিফাইনালের পথটা তুলনামূলক সহজ মনে হলেও, সহজ প্রতিপক্ষদের বিপক্ষেই বারবার ধুঁকতে হয়েছে তাদের। 

ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা সুইজারল্যান্ডই ছিল এ পর্যন্ত তাদের মুখোমুখি হওয়া সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। তা সত্ত্বেও প্রতিটি রাউন্ডেই স্কালোনির শিষ্যদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। 

তেভেজ আরও বলেন, 'এই দলটিকে বিশ্লেষণ করা খুবই কঠিন। আমার মনে হয়, বর্তমান দলটিতে ব্যক্তিগত নৈপুণ্যই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিচ্ছে।' 

অপরদিকে, ইংল্যান্ডও কঠিন পথ পাড়ি দিয়ে আর্জেন্টিনার মতোই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে। 

'স্টিক টু ফুটবল' পডকাস্টে সাবেক ইংলিশ ফরোয়ার্ড ইয়ান রাইট বলেন, 'আর্জেন্টিনার খেলা দেখে আমার মনে হয়েছে আমরা ওদের হারাতে পারব। ওরা যেভাবে চাপা জায়গায় খেলে, আমার মনে হয় আমরা ওদের আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণে ভাঙতে পারব।' 

আর্জেন্টিনার রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব শক্তির ওপর অগাধ বিশ্বাস। অন্যদিকে ইংল্যান্ড সেমিফাইনালে এসেছে ভালো খেলে, সঙ্গে রয়েছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতাসম্পন্ন এক মিডফিল্ডার। 

অসংখ্য স্মরণীয় মুহূর্তে সমৃদ্ধ এই ঐতিহাসিক দ্বৈরথে এবার আটলান্টা অপেক্ষা করছে আরেকটি নতুন অধ্যায়ের জন্য। কারণ, এই ম্যাচের ফলই নির্ধারণ করবে বিশ্বকাপের ফাইনালে কারা জায়গা করে নেবে।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড / আর্জেন্টিনা / মেসি / জুড বেলিংহাম / ফিফা বিশ্বকাপ ২০২৬ / ফকল্যান্ড দ্বীপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির
  • সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net