Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
সাফের ক্যাম্পে ৩০ জন, বাদ ইয়াসিন-রয়েল

খেলা

টিবিএস রিপোর্ট
03 June, 2023, 06:50 pm
Last modified: 03 June, 2023, 07:00 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

সাফের ক্যাম্পে ৩০ জন, বাদ ইয়াসিন-রয়েল

সদস্যসংখ্যা বাড়ার পাশাপাশি ক্যাম্পের ভেন্যু বদলানো হয়েছে। হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
টিবিএস রিপোর্ট
03 June, 2023, 06:50 pm
Last modified: 03 June, 2023, 07:00 pm
অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে রোববার। আগেই ৩৫ জনের প্রাথমিক দল দেওয়া হয়েছিল। সেখান থেকে ২৭ জনকে বেছে নেওয়ার কথা ছিল। কিন্তু ৩০ জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। পরিচিতদের মধ্য থেকে ক্যাম্পে জায়গা হয়নি ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান রয়েল ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসসহ পাঁচজনের। 

ক্যাম্পের সদস্যসংখ্যা বাড়ার পাশাপাশি ক্যাম্পের ভেন্যু বদলানো হয়েছে। হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে সাফের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও প্রস্তুতি ক্যাম্প বসুন্ধরা কিংস অ্যারেনায় করার পরিকল্পনা ছিল বাফুফের। 

সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসর ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে। দক্ষিণ এশিয়ার সেরা এই ফুটবল টুর্নামেন্টের ১০ জুন পর্যন্ত প্রস্তুতি নেবে বাংলাদেশ। ক্যাম্প শেষে আগামী ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওখান থেকেই বেঙ্গালুরু যাবেন জামালরা। 

চোটের কারণে ৩৫ জনের প্রাথমিক দল থেকে ছিটকে যান সাদউদ্দিন ও মতিন মিয়া। তাদের জায়গায় নেওয়া হয় শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেনকে। ক্যাম্পের দলে আছেন এ দুজন। ডাক পেয়েছেন ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম। প্রাথমিক দলে জায়গা পাওয়া দুই নতুন মুখের মধ্যে মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ক্যাম্পে যাক পাননি। 

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবাহনীর ফরোয়ার্ড মেহেদি হাসান রয়েল, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ও শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ। 

৩০ জনের প্রাথমিক দল

গোলরক্ষক: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ইশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা ও মেহেদি হাসান।

মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয় ও শেখ মোরসালিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব ও সাজ্জাদ হোসেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / সাফ চ্যাম্পিয়নশিপ / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net