Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
পর্তুগিজ ডিকশনারিতে শব্দ হিসেবে জায়গা হলো 'পেলে'র

খেলা

টিবিএস রিপোর্ট
27 April, 2023, 04:35 pm
Last modified: 27 April, 2023, 04:38 pm

Related News

  • যেভাবে ফিরিঙ্গিদের থেকে আজকের ফিরিঙ্গি বাজার
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
  • আটটি আন্ডা এবং ঢাকা ক্লাবের পূর্বসূরী আন্টাঘরের গল্প
  • 'এটা বিশ্বাস করার মতো নয়'- পেলের ক্লাব সান্তোস যেভাবে অবনমিত হলো
  • ব্রাজিলিয়ান লিগ থেকে অবনমিত হলো পেলে-নেইমারের সান্তোস

পর্তুগিজ ডিকশনারিতে শব্দ হিসেবে জায়গা হলো 'পেলে'র

পর্তুগিজ ভাষায় কথা বলা মানুষেরা এখন থেকে ‘পেলে’ নামটি ব্যবহার করতে পারবেন একটি আলাদা শব্দ হিসেবেই।
টিবিএস রিপোর্ট
27 April, 2023, 04:35 pm
Last modified: 27 April, 2023, 04:38 pm
মৃত্যুর পরেও সম্মান পাচ্ছেন পেলে। ছবি: সংগৃহীত

ফুটবলে নিজের কীর্তির জন্যই তিনি অমর, গত বছর ডিসেম্বরে পরলোক গমন করলেও পেলের অর্জনই কথা বলে তার হয়ে। 'কালোমানিক' খ্যাত এই কিংবদন্তি ব্রাজিলিয়ানকে এবার অন্যভাবে সম্মানিত করা হয়েছে। 

পর্তুগিজ ভাষায় কথা বলা মানুষেরা এখন থেকে 'পেলে' নামটি ব্যবহার করতে পারবেন একটি আলাদা শব্দ হিসেবেই। পর্তুগিজ ভাষার অভিধানে 'পেলে' যুক্ত করা হয়েছে স্বতন্ত্র শব্দ হিসেবেও। 

সারা বিশ্বে প্রায় সাড়ে ২৬ কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে থাকেন। তারা এখন থেকে 'পেলে' শব্দটি ব্যবহার করতে পারবেন কোনো কিছুকে অসাধারণ আখ্যায়িত করার জন্য। পেলে খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন, সেটিই যেন ফুটে উঠেছে তার নামে করা শব্দের অর্থতে। 

ব্রাজিলে ছাপানো পর্তুগিজ শব্দের অভিধান মাইকেলিসের আরো প্রায় ১ লক্ষ ৬৭ হাজার শব্দের সঙ্গে 'পেলে' শব্দটি যুক্ত করে নতুন সংস্করণ ছাপানো হয়েছে। যার মাধ্যমে শব্দের অভিধানে জায়গা করে নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। 

উল্লেখ্য, গত বছর ২৯ ডিসেম্বর দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে মৃত্যুর কাছে হার মানেন পেলে। ৮২ বছর বয়সে মারা যাওয়া পেলেকে সমাহিত করা হয় তার প্রিয় ক্লাব সান্তোসেরই নিজস্ব কবরস্থানে।  

Related Topics

টপ নিউজ

পেলে / পর্তুগিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • যেভাবে ফিরিঙ্গিদের থেকে আজকের ফিরিঙ্গি বাজার
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
  • আটটি আন্ডা এবং ঢাকা ক্লাবের পূর্বসূরী আন্টাঘরের গল্প
  • 'এটা বিশ্বাস করার মতো নয়'- পেলের ক্লাব সান্তোস যেভাবে অবনমিত হলো
  • ব্রাজিলিয়ান লিগ থেকে অবনমিত হলো পেলে-নেইমারের সান্তোস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net