Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
'মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই'

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2023, 10:40 pm
Last modified: 04 April, 2023, 11:29 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

'মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই'

তালিকায় পরের স্থানেই আছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার উইকেট সংখ্যা নিয়ে গিয়েছেন ১৭১ এ। তবে তাইজুলের চোখ ৫০০ টেস্ট উইকেটে!
টিবিএস রিপোর্ট
04 April, 2023, 10:40 pm
Last modified: 04 April, 2023, 11:29 pm
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রেক্ষাপটে টেস্ট ক্রিকেটে কোনো বোলারের জন্য ৩০০ উইকেট নেওয়াই দারুণ সাফল্যের বিষয়। এখন পর্যন্ত অবশ্য সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউই। সবচেয়ে কাছাকাছি আছেন সাকিব আল হাসান। যদিও এখন পর্যন্ত ২৫০ উইকেট পূর্ণ হয়নি বাংলাদেশের টেস্ট অধিনায়কের। 

তালিকায় এরপরের স্থানেই আছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার উইকেট সংখ্যা নিয়ে গিয়েছেন ১৭১ এ। তবে তাইজুলের চোখ ৫০০ টেস্ট উইকেটে!

কথাটা যদিও অনেকটা মজার ছলেই বলেছেন বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশ বছরে যে কয়টি টেস্ট খেলে তাতে ৫০০ উইকেটের চিন্তা অনেক দূরেরই বিষয়। তবে স্বপ্ন দেখতে তো আর দোষ নেই, তাইজুল তাই লক্ষ্য ঠিক করেছেন আকাশকেই। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে এসে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ৩১ বছর বয়সী এই স্পিনার। সেখানেই ক্যারিয়ার শেষে কত উইকেট নিজের নামের পাশে দেখতে চান এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাইজুলের সরল উত্তর, 'মন তো চায় ৫০০-৬০০ উইকেট নেই । তবে বয়স হয়েছে, হ্যাঁ, তবে বুড়ো হয়ে যাইনি তো।' 

২০১৪ সালে অভিষেকের পর থেকে সাদা পোশাকের ক্রিকেটে দলের ভরসার প্রতীক হয়ে আছেন তাইজুল। ৪১ টেস্টে তার উইকেট এখন ১৭১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছেন কেবল সাকিব আল হাসান (১৯ বার)।

এই ১১ বারের মধ্যে ৭ বার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। যা দারুণ অর্জনই বটে। তার কণ্ঠেও শোনা গেল সেই তৃপ্তি, 'অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে, প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি। উইকেটের যেমন অবস্থা, এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন। তো আলহামদুলিল্লাহ যে ৫ উইকেট পেয়েছি।'

চলতি ম্যাচের আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল। এরপর ৯ ইনিংসে আরও তিনবার ৪ উইকেটসহ মোট ১৬ শিকার ধরেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / মিরপুর টেস্ট / তাইজুল ইসলাম / ৫ উইকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net