Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

খেলা

টিবিএস রিপোর্ট
28 October, 2024, 05:35 pm
Last modified: 28 October, 2024, 05:47 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

অধিনায়কত্ব দিলে প্রস্তুত কিনা, এমন প্রশ্নের উত্তরে শুরুতেই নিজের অভিজ্ঞতার কথা মনে করান তাইজুল। এরপর বললেন পুরোপুরি প্রস্তুত থাকার কথা, ‘যেহেতু ১০ বছর ধরে খেলছি, পুরোটাই তৈরি।’
টিবিএস রিপোর্ট
28 October, 2024, 05:35 pm
Last modified: 28 October, 2024, 05:47 pm

কয়েক মাসেই হাঁপিয়ে ওঠা নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ফরম্যাট থেকেই সরে দাঁড়ানোর ইচ্ছা তার। যা ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নতুন অধিনায়ক বাছাইয়ের কাজও শুরু করে দিয়েছে। টেস্ট এবং ওয়ানডের জন্য ভাবা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। টি-টোয়েন্টির নেতৃত্বভার পেতে পারেন তাওহিদ হৃদয়। 

কিন্তু এই আলোচনায় আরেকটি নাম সমানে চলে এলো; তাইজুল ইসলাম। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার কোনো পর্যায়ে নেতৃত্ব না দিলেও অধিনায়ক হতে পুরোপুরি প্রস্তুত আছেন বলে জানিয়েছেন, নেতৃত্ব দিতে তৈরি আছেন আছেন বলে বিশ্বাস তার। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন অধিনায়কত্বের প্রস্তুতির প্রশ্নে ১০ বছরে দেশের হয়ে ৪৮ টেস্ট খেলা তাইজুল তার নিজের ভাবনার কথা জানান। 

শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান, নতুন অধিনায়ক এখনও চূড়ান্ত নয়; সময় বিবেচনায় অনেক নামই আসতে। সেই আলোচনা থেকেই নেতৃত্বে প্রশ্নে এলো তাইজুলের নাম। অধিনায়কত্ব দিলে প্রস্তুত কিনা, এমন প্রশ্নের উত্তরে শুরুতেই নিজের অভিজ্ঞতার কথা মনে করালেন তিনি, এরপর বললেন পুরোপুরি প্রস্তুত থাকার কথা, 'যেহেতু ১০ বছর ধরে খেলছি, পুরোটাই তৈরি।'

এর আগে তাইজুলকে প্রশ্ন করা হয় শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে। অভিজ্ঞ এই স্পিনার এ নিয়ে কথা বাড়াননি। বিষয়টি সম্পর্কে জানেন না জানিয়ে তিনি বলেন, 'আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও না। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।' টিম মিটিংয়ে শান্তর বক্তব্য-অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাইজুল আবারও বলেন, 'আমি জানিই না ভাই এ বিষয়ে।'

মিরপুরে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। চিরচেনা আঙিনায় সামান্যতম লড়াইও করতে পারেনি স্বাগতিকরা, ম্যাচ হারে ৭ উইকেটের বড় ব্যবধানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সমতায় সিরিজ করার লক্ষ্য বাংলাদেশের। এর আগে অধিনায়কত্বের আলোচনায় দলে কিছুটা অস্থিরতা, যদিও তাইজুল এসব নিয়ে ভাবছেন না। 

তার ভাষায়, 'এটা টিম গেম। দল কীভাবে ভালো থাকবে সেটাই গুরুত্বপূর্ণ। কারও কারও মধ্যে প্রভাব পড়তে পারে। আবার কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজটা করে যেতে পারে। আমি সব সময় নির্ভার থাকার চেষ্টা করি। নিজের কাজটা করার চেষ্টা করি। তবে এটা যখন দলের মধ্যে ঘটে, জানি না কে কোন হিসেবে নেয়, সবার মানসিকতা এক রকম না। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমরা তো থাকি না।'

'আর আপনি যে প্রশ্ন করছেন, এটা আসলে অনেক গভীর একটা প্রশ্ন। এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। কারণ যখন একটা ম্যানেজম্যান্ট মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয়, আমি বা খেলোয়াড়রা কিন্তু জড়িত থাকে না। অধিনায়ক কে হচ্ছে, কোচ কে হচ্ছে, এটা আমাদের অংশ নয়।' যোগ করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / বাংলাদেশ ক্রিকেট দল / অধিনায়কত্ব / নাজমুল হোসেন শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net