Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
রোনালদোর চেয়ে ওয়েগোর্স্টই ইউনাইটেডের জন্য বেশি ভালো!

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2023, 08:20 pm
Last modified: 04 April, 2023, 08:42 pm

Related News

  • সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • গোল করেই চলেছেন রোনালদো, জিতেছে আল-নাসের
  • রোনালদো ঝলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আল-নাসের

রোনালদোর চেয়ে ওয়েগোর্স্টই ইউনাইটেডের জন্য বেশি ভালো!

রোনালদোর ওপর সবচেয়ে বেশি রাগান্বিত সম্ভবত সাবেক ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। ইউনাইটেডের হয়ে প্রায় ১৫ বছর খেলা এই রাইট-ব্যাকের মতে, রোনালদোর থেকে ইউনাইটেডকে বেশি লাভবান করেছেন ওয়ুট ওয়েগোর্স্ট। 
টিবিএস রিপোর্ট
04 April, 2023, 08:20 pm
Last modified: 04 April, 2023, 08:42 pm
রোনালদোর ওপর এখনো ক্ষিপ্ত গ্যারি নেভিল। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে বেশ আগেই। তবে সিআর সেভেন যে খুব একটা মাথা উঁচু করে বিদায় নিতে পেরেছেন তেমনটি নয়। নিজের বিদায়ের সঙ্গে ইউনাইটেডের সাবেক খেলোয়াড়দেরও তাঁতিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। 

রোনালদোর ওপর সবচেয়ে বেশি রাগান্বিত সম্ভবত সাবেক ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। ইউনাইটেডের হয়ে প্রায় ১৫ বছর খেলা এই রাইট-ব্যাকের মতে, রোনালদোর থেকে ইউনাইটেডকে বেশি লাভবান করেছেন ওয়ুট ওয়েগোর্স্ট। 

ডাচ স্ট্রাইকার ওয়েগোর্স্টকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগেও খুব বেশি মানুষ চিনতেন না হয়তো। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরানোর পর ম্যাচ শেষে লিওনেল মেসির তাকে উদ্দেশ্য করে বলা কথা। সবকিছু মিলিয়ে ওয়েগোর্স্টকে ফুটবল বিশ্ব ভালোভাবেই চিনেছ। 

এরপর আরো বড় চমক হিসেবে আসে এই স্ট্রাইকারের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। সেটিও কিনা ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা পূরণ করার জন্য! ধারে-ভারে ওয়েগোর্স্ট রোনালদোর আশেপাশে না থাকলেও গ্যারি নেভিলের মতে, ডাচ স্ট্রাইকারই বরং ইউনাইটেডকে বেশি লাভবান করেছেন! 

তবে নিজের দাবির পক্ষে তথ্য-উপাত্ত দেখিয়েছেন নেভিল, 'ওয়েগোর্স্ট ১৯ ম্যাচ খেলেছে, যার মধ্যে ইউনাইটেড ১২ টি জিতেছে, মাত্র ৩ টিতে হেরেছে। ওয়েগোর্স্ট নিজে হয়তো মাত্র এক গোল করেছে তবে ইউনাইটেড এই খেলাগুলোতে ৩৭ টি গোল করেছে। অপরদিকে রোনালদো যে ১৯ ম্যাচ খেলেছে সেগুলোতে সে নিজে ১১ গোল করেছে। কিন্তু দল হিসেবে ইউনাইটেড জিতেছে ৯ টি ম্যাচ আর হেরেছে ৭ টিতে।' 

এত এত পরিসংখ্যান দিয়ে বিচার করতে চাইলেও ওয়েগোর্স্ট যে ইউনাইটেডের হয়ে খেলার যোগ্য নন সেটিও মনে করেন নেভিল, 'এটা খুবই অবাক করা বিষয় যে যার কিনা ইউনাইটেডের হয়ে খেলারই যোগ্যতা নেই, তাকে খেলিয়েই ফলাফল ভালো এসেছে। যদিও আমার কাছে রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়।' 

Related Topics

টপ নিউজ

রোনালদো / ম্যান ইউনাইটেড / গ্যারি নেভিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • গোল করেই চলেছেন রোনালদো, জিতেছে আল-নাসের
  • রোনালদো ঝলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আল-নাসের

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net