Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
উনচল্লিশেও দুর্বার মাশরাফি, গড়লেন রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
27 March, 2023, 03:20 pm
Last modified: 27 March, 2023, 03:25 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

উনচল্লিশেও দুর্বার মাশরাফি, গড়লেন রেকর্ড

মাশরাফি বিন মুর্তজার কাছে বয়স যেন নিছকই সংখ্যা, এই বয়সেও তিনি দুর্বার-অপ্রতিরোধ্য। ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ বোলিংয়ে মোহামেডানের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেওয়া লেজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ এই পেসার গড়লেন দারুণ এক রেকর্ড।
টিবিএস রিপোর্ট
27 March, 2023, 03:20 pm
Last modified: 27 March, 2023, 03:25 pm

দীর্ঘ ক্যারিয়ারে কতোবার ইনজুরিতে পড়েছেন, হিসাব করা কঠিন; দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার। বয়সও থেমে নেই, আগামী অক্টোবরে পা দেবেন চল্লিশে। কিন্তু মাশরাফি বিন মুর্তজার কাছে বয়স যেন নিছকই সংখ্যা, এই বয়সেও তিনি দুর্বার-অপ্রতিরোধ্য। সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ বোলিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেওয়া লেজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ এই পেসার গড়লেন দারুণ এক রেকর্ড।

ছোট্ট বোলিং রান আপ, বলা যায় চার-পাঁচ কদম। একটু দৌড়ে এসে মিডিয়াম পেস, তাতেই ব্যাটসম্যান দিশেহারা। স্টাম্প ভেঙে যাওয়ার পর তো ইমরুল কায়েস বুঝতেই পারছিলেন  না কী হলো। মাশরাফির বলে আউট হয়ে একবার পেছনে, আবার সামনে তাকাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার অভিব্যক্তি বলে দিচ্ছিল, 'এমন তো হওয়ার কথা ছিল না।' এরপর আরও চারবার ব্যাটসম্যানকে বোকা বানালেন মাশরাফি, মাত্র ১৭ রানে ৫ উইকেট। তাতে মোহামেডান অল্পতেই শেষ, মাশরাফির নামের পাশে যোগ হলো রেকর্ড।

লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের দখলে নিলেন মাশরাফি। ৩৯ বছর ১৭৩ দিন বয়সে দারুণ এই রেকর্ড গড়লেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এতোদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত বছরের মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতে ২৩ রানে ৫ উইকেট নেন তিনি। সেদিন তার বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন, ওটাই তার লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।

দেশের সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার দিনে আরেকটি দারুণ কীর্তি গড়েছেন মাশরাফি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এবং এই রেকর্ড বাকিদের চেয়ে অনেক এগিয়ে দেশের সফলতম এই পেসার। ৩২৪ ম্যাচে মাশরাফি উইকেট ৪৫২টি। তালিকায় পরের নামটি আব্দুর রাজ্জাকের। বাঁহাতি এই স্পিনার ৪১২ উইকেট নিয়েছেন, তবে অবসরে গেছেন বেশ আগেই। সর্বশেষ ২০১৯ সালের মার্চে লিস্ট 'এ' ক্রিকেটে ৫ উইকেট  পান মাশরাফি।

একটি রেকর্ডে অবশ্য রাজ্জাকের পেছন পেছন ছুটছেন মাশরাফি। লিস্ট  'এ' ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট রাজ্জাক। সোমবার মোহামেডানকে দিক ভুলিয়ে দেওয়ার দিন মাশরাফি নিলেন লিস্ট 'এ' ক্যারিয়ারের সপ্তম পঞ্চম উইকেট। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাশরাফির উইকেট সংখ্যা কোনোদিনই ছোঁয়া হবে না রাজ্জাকের। তবে তার রেকর্ডটি ছোঁয়ার সুযোগ থেকেই যাচ্ছে মাশরাফির। 

মোহামেডানের বিপক্ষে ম্যাচের চতুর্থ বোলার হিসেবে বোলিংয়ে আসেন মাশরাফি। নিজের তৃতীয় ওভারে গিয়ে দেখা পান প্রথম উইকেট। ইমরুল তার প্রথম শিকার, এর পর একে একে তুলে নেন আরও ৪ উইকেট।  ৮.৪ ওভারে তিন মেডেনসহ ১৭ রানে ৫ উইকেট নেন মাশরাফি। মোহামেডান গুটিয়ে যায় ৮০ রানেই, ৮ ওভারেই ১০ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ।  

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / ঢাকা প্রিমিয়ার লিগ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net