Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মাশরাফির সিলেটে আবারও ধরাশায়ী সাকিবরা

খেলা

টিবিএস রিপোর্ট
24 January, 2023, 05:25 pm
Last modified: 24 January, 2023, 05:47 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

মাশরাফির সিলেটে আবারও ধরাশায়ী সাকিবরা

ষষ্ঠ জয়ে প্লে-অফে এক পা দিয়ে রাখলো মাশরাফি বিন মুর্তজার দল। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরিশাল। চলতি বিপিএলে সাকিবের দল দ্বিতীয় ম্যাচ হারলো, দুইবারই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। 
টিবিএস রিপোর্ট
24 January, 2023, 05:25 pm
Last modified: 24 January, 2023, 05:47 pm

হারে শুরু করার পর বদলে যাওয়ার গল্প লেখে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসানের দল তুলে নেয় টানা পাঁচটি জয়। দল দুর্বার ছন্দে, সপ্তম ম্যাচে আবার প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। প্রথম ম্যাচের হারের বদলা নেওয়ার মিশন নিয়ে মাঠে নামে বরিশাল। কিন্তু মাশরাফির সিলেটের বিপক্ষে এবারও কুলিয়ে উঠতে পারলো না সাকিবের বরিশাল। দুইবারের সাক্ষাতেই তাদের সঙ্গী হলো হার। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে সিলেট। ৭ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো সিলেট। ষষ্ঠ জয়ে প্লে-অফে এক পা দিয়ে রাখলো মাশরাফির দল। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরিশাল। চলতি বিপিএলের সাকিবের দল দ্বিতীয় ম্যাচ হারলো, দুইবারই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে সিলেট স্ট্রাইকার্স। দুঃস্বপ্নের শুরু হওয়ার পরও দলকে পথ হারাতে দেননি ম্যাচসেরা নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ওপেনার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে দুর্দান্ত এক ইনিংস খেলেন। টম মুরস ও থিসারা পেরেরাও অবদান রাখেন। এই তিন ব্যাটসম্যানের ব্যাটে ৫ উইকেটে ১৭৩ রান তোলে সিলেট। জবাবে সাইফ হাসান, ইব্রাহিম জাদরানের পর সাকিব, ইফতিখার আহমেদ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিমের ব্যাট শেষ বল পর্যন্ত লড়েও হেরে যায় বরিশাল। ৮ উইকেটে ১৭১ রানে থামে তাদের ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ফরচুন বরিশালের। উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৪২ রান যোগ করেন দুই ওপেনার সাইফ হাসান ও ইব্রাহিম জাদরান। যদিও ব্যক্তিগত ৩ রানেই জাদরান ফিরে যেতে পারতেন, কিন্তু মাশরাফির বলে তার তোলা ক্যাচটি মাটিতে ফেলে দেন জাকির হাসান। পরে সাইফও একবার জীবন পান তৌহিদ হৃদয় ক্যাচ ফেলায়। 

প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে সাইফ-ইব্রাহিম দলকে ভালো শুরু এনে দেন। কিন্তু ১৯ বলে ৪টি ছক্কায় ৩১ রান করে সাইফ আউট হলে দিক হারায় বরিশাল। ৫০ পেরোনোর আগে এনামুল হক বিজয়কেও হারায় তারা। এখান থেকে দলকে পথ দেখাতে শুরু করেন অধিনায়ক সাকিব ও টিকে থাকা ইব্রাহিম। এই জুটিতে ১০০ পেরিয়ে যায় বরিশাল, সাকিব-ইব্রাহিম যোগ করেন ৬১ রান। 

দলীয় ১০৭ রানে বিদায় নেন ইব্রাহিম, এর আগে ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন। উইকেটে গিয়েই ঝড় তোলা সাকিবও থামেন কয়েক মুহূর্ত পর। ব্যাটে হাতে অসাধারণ সময় কাটানো বরিশাল অধিনায়ক ১৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রান করে আউট হন। এতে সমস্যা হয়নি বরিশালের, জয়ের পথেই থাকে তারা। 

ইফতিখার আহমেদ ১৩ বলে একটি করে চার ও ছক্কায় ১৭ ও করিম জানাত ১২ বলে ৩টি ছক্কায় ২১ রান করে এগিয়ে দিলে শেষ ওভারে গিয়ে বরিশালের প্রয়োজন দাঁড়ায় ১৫ রান। কিন্তু এই ওভারের প্রথম দুই বলে রান তো নিতেই পারেনি বরিশাল, উল্টো টানা দুই উইকেট হারায়। কামরুল ইসলাম রাব্বি এক রান নিয়ে স্ট্রাইক দিলে তৃতীয় বলটি ডট দেওয়া মোহাম্মদ ওয়াসিম শেষ দুই বলে ছক্কা ও চার মারেন। তাতে ২ রানের ব্যবধান থেকেই যায়। সিলেটের রেজাউর রহমান রাজা ৩টি উইকেট নেন। মোহাম্মদ আমির ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট পান।      

এর আগে ব্যাটিং করতে নামা সিলেট স্ট্রাইকার্সের শুরুটা হয় দুঃস্বপ্নের। ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে তারা। একে একে ফিরে যান জাকির হাসান, মুশফিকুর রহিম ও চোট কাটিয়ে দলে ফেরা তৌহিদ হৃদয়। খাদের কিনারে চলে যাওয়া দলের হাল ধরেন ম্যাচসেরা শান্ত ও টম মুরস। চাপ কাটিয়ে এই দুই ব্যাটসম্যান দারুণ এক জুটি গড়ে তোলেন। 

চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন শান্ত-মুরস। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুরসের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪০ রান করেন তিনি। মুরসের বিদায়ের পর থিসারা পেরেরার সঙ্গে জুটি বাধেন শান্ত। এই জুটি থেকে আসে ৬৮ রান। পেরেরা ১৬ বলে ৪টি চারে ২১ রান করে ফিরলেও শান্ত শেষ পর্যন্ত ব্যাট চালান। 

এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান ৬৬ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে শান্ত, মুরস ও পেরেরাই কেবল রান করেন। বাকিদের কেউ ৫ রানের বেশি করতে পারেননি। বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব আল হাসান ও কামরুল ইসলাম রাব্বি।     

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সিলেট স্ট্রাইকার্স / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net