Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
24 January, 2023, 03:05 pm
Last modified: 25 January, 2023, 03:34 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ। ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে একাদশে।
টিবিএস রিপোর্ট
24 January, 2023, 03:05 pm
Last modified: 25 January, 2023, 03:34 pm

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে মেহেদী হাসান মিরাজের। ব্যাটে-বলে দারুণ ধারাবাহিক ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিটা বছরের শুরুতেই পেয়ে গেলেন তিনি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে মিরাজের। 

মঙ্গলবার ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সেরা একাদশে বাংলাদেশ থেকে কেবল মিরাজই আছেন। প্রথমবারের মতো এই একাদশে জায়গা হলো তার। দলটির অধিনায়ক করা হয়েছে ব্যাট হাতে দুর্বার সময় কাটানো পাকিস্তানের বাবর আজমকে। 

ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে একাদশে। এ ছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার আছেন। আইসিসির ভোটিং একাডেমির ভোট, ক্রীড়া সাংবাদিক ও অনলাইনে ক্রিকেট অনুসারীদের ভোটে চূড়ান্ত করা হয়েছে এই একাদশ। 

২০২২ সালে বল হাতে দারুণ ছন্দে থাকা মিরাজ ব্যাট হাতে নিজেকে নতুন করে চিনিয়েছেন। ব্যাটিংয়ে অভাবনীয় উন্নতি করা ডানহাতি এই ব্যাটসম্যান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন। ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে মিরাজের শিকার ২৪ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। 

বছরের শুরুর মতো শেষটাও ঝলমলে করেন মিরাজ, মাঝেও থাকেন দারুণ ধারাবাহিক। গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আফিফ হোসেন ধ্রুব সঙ্গে জুটি বেধে দলকে খাদের কিনার থেকে উদ্ধার করে ম্যাচ জেতান মিরাজ। ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে ১৭৪ রানের রেকর্ড জুটি গড়েন মিরাজ-আফিফ। অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন মিরাজ, যা ছিল তার সেরা ইনিংস। 

বছরের শেষে এসে মিরাজ নিজেকে ছাড়িয়ে যান আরও ঝলমলে পারফরম্যান্সে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দশম উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। পরের ম্যাচে আরও দুর্বার মিরাজ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আট নম্বরে ব্যাটিং করতে নেমে খেলেন ৮৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানের হার না মানা ইনিংস। 

বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্বে থাকা বাবর ২০২২ সালে ছিলেন অপ্রতিরোধ্য। ব্যাট হাতে উইকেটে গেলেই রানের ফোয়ারা বইয়ে দিতেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন পাকিস্তান অধিনায়ক। তার নেতৃত্বে ৯ ম্যাচের ৮টিই জেতে পাকিস্তান। 

উদ্বোধনী জুটিতে বাবরের সঙ্গী অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ২০২২ সালে ৬৮.৭৫ গড়ে ৫৫০ রান করেছেন। 
মিডল অর্ডারে থাকা শ্রেয়ার আইয়ার করেছেন ৭২৪ রান, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। উইন্ডিজের শেই হোপ করেছেন ৭০৯ রান। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ল্যাথাম ৫৫৮ রানের পাশাপাশি করেছেন ১৬ ডিসমিসাল। 

মিরাজ ছাড়াও অলরাউন্ডার হিসেবে একাদশে সুযোগ পাওয়া জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২০২২ সালে রীতিমতো রাজত্ব করেছেন। ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৬৪৫ রান, উইকেট নিয়েছেন ৮টি। বোলিং আক্রমণে থাকা ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ গত বছর নিয়েছেন ২৭ উইকেট। মোহাম্মদ সিরাজ ২৪ ও ট্রেন্ট বোল্ট পান ১৮ উইকেট। অজি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার শিকার ছিল ৩০ উইকেট। 

২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শেই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জ্যাম্পা।

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / আইসিসি / বর্ষসেরা ওয়ানডে একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net