Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
আর্জেন্টিনার আচরণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমেছে ফিফা

খেলা

টিবিএস রিপোর্ট
14 January, 2023, 11:50 am
Last modified: 14 January, 2023, 11:58 am

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

আর্জেন্টিনার আচরণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমেছে ফিফা

ফিফা এবার আর্জেন্টিনার বিরুদ্ধে উঠা সেসব অভিযোগ তদন্ত করবে। বিশ্বকাপ ফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের ‘আক্রমণাত্মক আচরণ’র বিরুদ্ধে ‘তদন্তমূলক কার্যক্রম’ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
টিবিএস রিপোর্ট
14 January, 2023, 11:50 am
Last modified: 14 January, 2023, 11:58 am
ফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের উদযাপন নিয়ে তদন্ত করছে ফিফা। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পর উদযাপনের মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের। লিওনেল স্কালোনির দল উদ্‌যাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে—এমন অভিযোগও উঠেছে। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার আনন্দটা অতিমাত্রায় দেখিয়েছে আলবিসেলেস্তেরা।  

ফিফা এবার আর্জেন্টিনার বিরুদ্ধে উঠা সেসব অভিযোগ তদন্ত করবে। বিশ্বকাপ ফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের 'আক্রমণাত্মক আচরণ'র বিরুদ্ধে 'তদন্তমূলক কার্যক্রম' শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আর্জেন্টিনা দল 'আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন' এবং 'খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ' সম্পর্কিত নীতিমালা ভেঙ্গেছে বলে অভিযোগ রয়েছে, এবং এটির সত্যতা সম্পর্কেই তদন্ত করছে ফিফা। নিয়মশৃঙ্খলা বিধির ১১ ও ১২তম ধারা অনুযায়ী কাজ করছে ফিফার তদন্তকারী দল। 

গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত ৩-৩ গোলে সমতায় ছিলো আর্জেন্টিনা ও ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভস) জয়ের পর সেটি হাতে নিয়ে 'অশ্লীল' অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ড্রেসিংরুমে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করে আর্জেন্টিনা দল। দেশে ফেরার পরও এমবাপ্পেকে খোঁচানো থামাননি মার্তিনেস। 

ছাদখোলা বাসে শোভাযাত্রার সময় এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন আর্জেন্টিনা দলের এই গোলকিপার। ফ্রান্স ফুটবল ফেডারেশন এমন উদযাপনের প্রতিবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। 

এমবাপ্পেকে খুঁচিয়ে মার্তিনেসের উদযাপনকে মাত্রাতিরিক্ত দাবি করে ফ্রান্স ফেডারেশন।

 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net