Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আর্জেন্টিনার সাথে পিএসজিকেও আনতে চেয়েছিল বাফুফে!

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 11:05 pm
Last modified: 09 January, 2023, 11:07 pm

Related News

  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’

আর্জেন্টিনার সাথে পিএসজিকেও আনতে চেয়েছিল বাফুফে!

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি শেষ পর্যন্ত বাংলাদেশে খেলতে আসেই তাহলে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নিয়েও আলোচনা চলছে বাফুফেতে। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, তারা পিএসজিকে আমন্ত্রণ জানানোর কথা ছিলো। কিন্তু একটি ‘সমস্যা’র কারণে সেটি সম্ভব হচ্ছে না। 
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 11:05 pm
Last modified: 09 January, 2023, 11:07 pm
পিএসজিকে বাংলাদেশে আনার কথা ভেবেছিল বাফুফে। ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশাপাশি ফরাসি ক্লাব পিএসজিকেও আনার কথা ভেবেছিল বাফুফে। জুন অথবা জুলাই মাসে মেসি-দি মারিয়াদেরকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছে বাফুফে, আর্জেন্টিনা ফেডারেশনও নাকি ইতিবাচক সাড়াই দিয়েছে। কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি। 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি শেষ পর্যন্ত বাংলাদেশে খেলতে আসেই তাহলে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নিয়েও আলোচনা চলছে বাফুফেতে। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, তারা পিএসজিকে আমন্ত্রণ জানানোর কথা ছিলো। কিন্তু একটি 'সমস্যা'র কারণে সেটি সম্ভব হচ্ছে না। 

মেসিদের প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে আনার পরিকল্পনা বাদ দিতে হয়েছে মেসির জন্যই! অন্তত কাজী সালাউদ্দিন তাই বলেছেন। পিএসজির সঙ্গে মেসির চুক্তি এই মৌসুমের ৩০ জুন পর্যন্ত। এরপর চুক্তি নবায়ন না করলে নতুন ক্লাবে চলে যাবেন মেসি। আর এজন্যই পিএসজিকে আমন্ত্রণ জানাচ্ছে না বাফুফে। কারণ মেসিই যে পিএসজিতে থাকবেন না! 

কাজী সালাউদ্দিনের ভাষ্যমতে, 'আমরা আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে আমন্ত্রণ জানাতে চেয়েছিলাম। কিন্তু একটা সমস্যার জন্য সেটা আর করছি না। মেসির সঙ্গে তাদের চুক্তি শেষ। মেসিই যদি না থাকে, পিএসজিকে এনে লাভ কী!'

তবে কাজী সালাউদ্দিনকে কেউ মনে করিয়ে দেননি যে আর্জেন্টিনা এবং পিএসজি উভয়ই যদি ঢাকায় ম্যাচ খেলতে আসে, মেসি কেন আর্জেন্টিনা রেখে পিএসজির হয়ে খেলতে যাবেন? এছাড়াও, পিএসজিকে ঢাকায় নিয়ে আসলে বাংলাদেশি ফুটবল ভক্তরা চোখের সামনে দেখতে পেতেন নেইমার, এমবাপ্পে, রামোসদের। 

তাই মেসির সঙ্গে পিএসজির চুক্তি থাকা না থাকা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বাফুফে সভাপতির মতে, ফরাসি ক্লাবটিকে বাংলাদেশে না আনার পেছনের কারণ এটিই!

 

Related Topics

টপ নিউজ

বাফুফে / কাজী সালাউদ্দিন / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন / পিএসজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net