Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
স্তন ও গলার ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা

খেলা

টিবিএস ডেস্ক
03 January, 2023, 10:55 am
Last modified: 03 January, 2023, 11:04 am

Related News

  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • কিংবদন্তি ‘রেগে’ শিল্পী জিমি ক্লিফ মারা গেছেন
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে

স্তন ও গলার ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা

“এই জোড়া ক্যান্সার আমার কাছে খুবই উদ্বেগের বিষয়। কিন্তু আশার কথা হল, এটা সারানো যায়। কয়েকদিন হয়তো কষ্ট হবে। কিন্তু যে শক্তি আমার মধ্যে রয়েছে তা দিয়েই লড়াই করবো।”  
টিবিএস ডেস্ক
03 January, 2023, 10:55 am
Last modified: 03 January, 2023, 11:04 am
মার্টিনা নাভ্রাতিলোভা। ছবি: বিবিসি

নতুন বছরের শুরুতেই খারাপ খবর পেল টেনিস বিশ্ব। কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা গলা এবং স্তনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস জয়ী তারকা জানিয়েছেন, দুটি ক্যান্সারই প্রাথমিক স্তরে ধরা পড়েছে এবং এ মাসের শেষেই ক্যান্সারের চিকিৎসা শুরু করবেন তিনি। খবর বিবিসির।

গত নভেম্বরের দিকে নিজের ঘাড়ে অস্বস্তি অনুভব করেন মার্টিনা। পরীক্ষা করাতেই ধরা পড়ে একটি টিউমার। এরপরে তার সারা শরীর পরীক্ষা করা হয়। দেখা যায়, ক্যান্সার ছড়িয়ে পড়েছে স্তনেও। ১৩ বছর আগে রেডিয়েশন থেরাপি করে স্তন ক্যান্সার থেকে মুক্তি পেয়েছিলেন মার্টিনা। তখন বলা হয়েছিল, এই রোগ আর ফেরার সম্ভাবনা নেই। কিন্তু চিকিৎসকদের কথাকে মিথ্যা প্রমাণ করে আবারও মার্টিনার শরীরে থাবা বসিয়েছে মারণরোগ।

চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে ৬৬ বছর বয়সী মার্টিনা নাভ্রাতিলোভা বলেন, "এই জোড়া ক্যান্সার আমার কাছে খুবই উদ্বেগের বিষয়। কিন্তু আশার কথা হল, এটা সারানো যায়। আশা করি ভালো কিছুই হবে। কয়েকদিন হয়তো কষ্ট হবে। কিন্তু যে শক্তি আমার মধ্যে রয়েছে তা দিয়েই লড়াই করবো।"  

মার্টিনার মুখপাত্র ম্যারি গ্রিনহ্যাম জানিয়েছেন, প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়ায় ভাবনার কিছু নেই। সম্পূর্ণ সেরে ওঠার সম্ভাবনাই বেশি।

এই মাসেই গলার ক্যান্সারের চিকিৎসা শুরু করবেন মার্টিনা। সমীক্ষায় দেখা গিয়েছে, গলায় ক্যান্সার একদম প্রাথমিক স্তরে ধরা পড়লে ৯০ শতাংশ ক্ষেত্রে রোগী পাঁচ বছর বা তারও বেশি বাঁচেন। তবে স্তনের ক্যান্সারের চিকিৎসা কবে শুরু হবে, সে ব্যাপারে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

খেলা থেকে অবসর নেওয়ার পর টেনিস বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন মার্টিনা। অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে কিছুদিন পরেই মেলবোর্নের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আর যাওয়া হচ্ছে না তার। একটি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়ে ফ্লোরিডায় নিজের বাড়ি থেকেই ভিডিওর সাহায্যে বিশেষজ্ঞের কাজ করতে পারেন তিনি।  

১৯৭৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টেনিস খেলেছেন মার্টিনা নাভ্রাতিলোভা। সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস মিলিয়ে ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে এই কিংবদন্তির ঝুলিতে। অন্য যেকোনো নারী টেনিস খেলোয়াড়ের থেকে বেশি উইম্বলডন (৯) জিতেছেন তিনি। মার্গারেট কোর্ট এবং ডোরিস হার্টের পাশাপাশি মার্টিনাই একমাত্র মহিলা টেনিস খেলোয়াড় যার একই সঙ্গে সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। গত বছর উইম্বলডনের শততম বর্ষে তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রতিযোগিতার আগেই করোনায় আক্রান্ত হওয়ায় তা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

মার্টিনা নাভ্রাতিলোভা / টেনিস / কিংবদন্তি / ক্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • কিংবদন্তি ‘রেগে’ শিল্পী জিমি ক্লিফ মারা গেছেন
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net