Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ক্রিকইনফোর পর উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
31 December, 2022, 05:10 pm
Last modified: 31 December, 2022, 06:02 pm

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

ক্রিকইনফোর পর উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিলো নজরকাড়া। আর সেই সুবাদেই এখন তার প্রতিদান পাচ্ছেন মিরাজ। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার পর এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলেও তাকে রেখেছেন জুরিরা। 
টিবিএস রিপোর্ট
31 December, 2022, 05:10 pm
Last modified: 31 December, 2022, 06:02 pm
ভারতের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার হাতে মিরাজ। ছবি: এএফপি

ওয়ানডে ক্রিকেটে কাটানো দারুণ একটি বছর আরেকটি খুশির সংবাদ দিয়ে শেষ হলো মেহেদী হাসান মিরাজের। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এর আগে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও ছিলেন মিরাজ। 

স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিলো নজরকাড়া। আর সেই সুবাদেই এখন তার প্রতিদান পাচ্ছেন মিরাজ। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার পর এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলেও তাকে রেখেছেন জুরিরা। 

মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা নিয়ে উইজডেন লিখে, 'আমাদের দলের অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জনে ভূমিকা রেখেছে। ভারতকে ওয়ানডে সিরিজ হারানোতে তার অবদান অপরিসীম।' 

উল্লেখ্য, কিছুদিন আগেই সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। ব্যাটে-বলে সমান পারদর্শিতা দেখান মিরাজ। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৩৮ রানের ইনিংস খেলেন, দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে তুলেন দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে। 

বোলিংয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ওয়ানডেতে চার উইকেট করে নিয়েছেন তিনি। 

ভারতের বিপক্ষে মিরাজের করা ৮৩ বলের সেঞ্চুরিটি উইজডেনের বছরের সেরা পাঁচ ওয়ানডে ইনিংসের একটি। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ- 

ট্রাভিস হেড, ইমাম-উল হক, বাবর আজম, শ্রেয়াস আইয়ের, টম লাথাম, রাসি ভ্যান দার দুসেন, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট।  

বারোতম সদস্য- সিকান্দার রাজা। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net