Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
শিগগিরই মেসি অধ্যায়ের সমাপ্তি না হোক: লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ

খেলা

টিবিএস ডেস্ক
29 December, 2022, 03:40 pm
Last modified: 30 December, 2022, 01:21 am

Related News

  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

শিগগিরই মেসি অধ্যায়ের সমাপ্তি না হোক: লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ

মেসির প্রতি ক্লপের এ ভালোবাসা অবশ্য নতুন নয়। ২০১৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ মেসির সাথে তোলা একটি ছবি নিয়ে চমকপ্রদ এক তথ্য জানিয়েছিল। বর্তমান সময়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই কোচ জানিয়েছিলেন, তার মোবাইলে শুধু একটি সেলফি রয়েছে এবং সেই সেলফিটি মেসির সাথে তোলা!
টিবিএস ডেস্ক
29 December, 2022, 03:40 pm
Last modified: 30 December, 2022, 01:21 am
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের সাথে মেসি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া মেসি কাতার বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। এছাড়া নিজ ক্লাব পিএসজিতেও বাড়িয়েছেন চুক্তির মেয়াদ। তাই ধারণা করা যাচ্ছে যে, খুব শীঘ্রই মেসির ক্যারিয়ার সমাপ্ত হচ্ছে না। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও চান মেসি আরও বেশ কিছুদিন খেলুক। ক্লপ বলেন, "শীঘ্রই মেসি অধ্যায়ের সমাপ্তি না হোক। কেননা মেসিকে খেলতে দেখা আনন্দের বিষয়।"

শুধু মেসি নন, একইসাথে দল হিসেবে আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করেছেন ক্লপ। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের সম্পর্কে এ কোচ বলেন, "বিশ্বকাপটি আর্জেন্টিনার প্রাপ্য ছিল। অনেক অপেক্ষার পর এটা তারা অর্জন করেছে। আমি আর্জেন্টিনার এই অর্জনে খুব খুশি।"

মেসি বনাম রোনালদো দ্বৈরথ চলছে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে। এই দুই খেলোয়াড়ের মধ্য কে সেরা তা নিয়ে ফুটবল বিশ্বে তর্ক, বিতর্কও কম হয়নি। কিন্তু কাতার বিশ্বকাপ যেন সব সমীকরণকে পরিবর্তন করে দিয়েছে। সদ্য সমাপ্ত ২০২২ বিশ্বকাপে মেসি একদিকে ব্যক্তিগত পারফরম্যান্সে পুরো আসরে দ্যুতি ছড়িয়েছেন। অন্যদিকে ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে নিজের দেশকে দীর্ঘ ৩৬ বছর পর উপহার দিয়েছেন বহুল আকাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপ। 

ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করা মেসি নিজের সর্বশেষ বিশ্বকাপ জেতায় মেসি-রোনালদো বিতর্কের অবসান ঘটেছে বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক। তাদের সাথে সুর মিলিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও মনে করেন, তার দেখা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসিই সেরা।

কাতার বিশ্বকাপে মেসি করেছেন মোট সাত গোল। এছাড়াও বিশ্বকাপের সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মত পেয়েছেন গোল্ডেন বল পুরষ্কার। আর ৩৫ বছর বয়সী মেসির এ কীর্তিতে অভিভূত হয়ে ইয়ুর্গেন ক্লপ বলেছেন, "মেসিই আমার দেখা সেরা ফুটবলার। এ বয়সেও মেসি অসাধারণ খেলে যাচ্ছেন। এটা একটা বার্তা দেয় যে, একজন ফুটবলার কতদিন ধরে শীর্ষ স্তরে ফুটবল খেলে যেতে পারেন।"  

মেসির প্রতি ক্লপের এ ভালোবাসা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়েই ক্লপ মেসির ভূয়সী প্রশংসা করেছেন। ২০১৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ মেসির সাথে তোলা একটি ছবি নিয়ে চমকপ্রদ এক তথ্য জানিয়েছিল। বর্তমান সময়ের ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচ ক্লপ জানান, তার মোবাইলে শুধু একটি সেলফি রয়েছে এবং সেই সেলফিটি মেসির সাথে তোলা। যদিও ক্লপের রোনালদোর সাথে সেলফি তোলার যথেষ্ট সুযোগ ছিল। 

মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নিজের শেষ বিশ্বকাপে বেঞ্চে বসেই দীর্ঘ সময় কাটিয়েছেন রোনালদো। সর্বশেষ রোনালদোর দল পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে আসর থেকে শুন্য হাতে বিদায় নিয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে বিচ্ছেদের পর রোনালদো এখনো কোনো ক্লাবে যুক্ত হতে পারেননি। কিন্তু এর বিপরীতে দারুণ ছন্দে থেকে মেসি প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে।  

সূত্র: স্পোর্ট বাইবেল 
 
Related Topics

টপ নিউজ

লিভারপুল / কোচ / ইয়ুর্গেন ক্লপ / লিওনেল মেসি / সমাপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net