Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বাংলাদেশিদের আর্জেন্টিনার বিজয় উদযাপন কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে মেসির দেশ

খেলা

টিবিএস রিপোর্ট
19 December, 2022, 05:30 pm
Last modified: 19 December, 2022, 05:40 pm

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

বাংলাদেশিদের আর্জেন্টিনার বিজয় উদযাপন কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে মেসির দেশ

আর্জেন্টিনার ফুটবল দল বাংলাদেশি সমর্থকদের উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছে তাদের আনুষ্ঠানিক টুইটার পেইজে। ভিডিওর ক্যাপশনে সবার আগেই বাংলাদেশের নাম।  তারা লিখেছে, “ধন্যবাদ বাংলাদেশ… ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের সমর্থন ছিল অভূতপূর্ব।” 
টিবিএস রিপোর্ট
19 December, 2022, 05:30 pm
Last modified: 19 December, 2022, 05:40 pm
সংগৃহীত ছবি

কাতারের ফুটবল বিশ্বকাপে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের জোয়ার লেগেছে বাংলাদেশেও। আর তাতো হওয়ারই ছিল, বাংলাদেশে 'লা আলবিসেলেস্তে' নামে পরিচিত আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান-ফলোয়ারের অভাব কোনো কালেই ছিল না। সুদূর লাতিন আমেরিকার একটি দেশের ফুটবলের বিশ্বমঞ্চ জয় প্রমাণ করে এদেশবাসীর অনুরাগ। এই উষ্ণতায় অভিভূত আর্জেন্টিনাও। সোনালী শিরোপা জয়ের ক্ষণে বাংলাদেশিদের এই উদযাপনকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে মেসির দেশ। 

আর্জেন্টিনার ফুটবল দল বাংলাদেশি সমর্থকদের উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছে তাদের আনুষ্ঠানিক টুইটার পেইজে। ভিডিওর ক্যাপশনে সবার আগেই বাংলাদেশের নাম। 

তারা লিখেছে, "ধন্যবাদ বাংলাদেশ…

ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের সমর্থন ছিল অভূতপূর্ব।" 

#Qatar2022

Thank you Bangladesh ?
Thank you Kerala, India, Pakistan. Your support was wonderful! https://t.co/GvKwUP2hwJ— ?? Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) December 19, 2022

বাংলাদেশিদের মেসির প্রতি ভালোবাসা ও সমর্থনের ঘটনা জেনে অভিভূত হয়েছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি । হৃদয় উজাড় করা এই ভালোবাসার জন্য তিনি আনন্দপ্রকাশ করেছেন। 

ফাইনাল ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় তিনি বাংলাদেশের এক সাংবাদিককে বলেন, 'মেসিকে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি আনন্দে ভাসছি'।

এবারের বিশ্বকাপে বিশ্ববাসীর নজর কেড়েছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের সমর্থন। বিশেষ করে, আর্জেন্টিনার সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারও এনিয়ে উচ্ছ্বসিত। ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ ও ভালোবাসার জোয়ার দেখে মুগ্ধ সবাই। 

ফুটবলের প্রতি বাংলাদেশিদের গভীর অনুরাগের প্রশংসা করেছে ফিফা। আর্জেন্টিনার গণমাধ্যমও এনিয়ে লিখেছে। আর্জেন্টিনা ফুটবল দলের ম্যানেজার লিওনেল স্কালোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তার টিমের প্রতি বাংলাদেশিদের অকুন্ঠ সমর্থনের কথা উল্লেখ করেন।  

স্কালোনি বলেন, 'বাংলাদেশের মানুষ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে, তা আমাদের গর্বিত করেছে। আমরাও নিজেদের সেরাটা দেব। যদিও এটা ফুটবল, হতে পারে যেকোনো কিছুই, তবু এই অনুভূতিটা অপূর্ব'।  

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক আঁন্দ্রে ইয়োসেন কাতার বিশ্বকাপে তাদের জাতীয় দলকে অকুন্ঠ সমর্থন জানানোয় বাংলাদেশি ভক্তদের আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করেছেন। আর্জেন্টিনার অনেক নাগরিকের মতো তিনিও টুইটারে একাধিক পোস্ট করেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিয়ে।  

গত ৫ ডিসেম্বরে করা এক টুইটে তিনি বাংলাদেশি এক সমর্থকের ছবি শেয়ার করেছেন, যার পুরো বাড়িটি রাঙানো নীল ও সাদায়– আর্জেন্টিনার পতাকার রঙে।  

ছবির ক্যাপশনে ইয়োসেন উচ্ছাসের সুরে লিখেছেন, 'বাংলাদেশের এই ছেলেটি সত্যি করেছে স্বপ্নকে। সে পুরো বাড়ি হালকা নীল ও সাদা রঙ করেছে। আর এখানে (আর্জেন্টিনায়) বসে আমরা দ্বিধায় আছি– দলের জয়যাত্রা উদযাপন করব কিনা…হায় ঈশ্বর'। 

Este muchacho en Bangladesh hizo el sueño del Fino.

Se pintó la casa ENTERA de celeste y blanco. Y acá estamos pensando si festejar o no los triunfos... Dios mío. pic.twitter.com/zPQGajCMjD— ?Andrés ? Yossen? ?? (@FinoYossen) December 4, 2022

ভারতকে ওয়ান ডে ম্যাচে হারানোর পর ইয়োসেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন জ্ঞাপন করেও একটি পোস্ট করেন। 

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল টিমের সমর্থনের ভিত্তি কতদূর বিস্তৃত সেটাও লিখেছেন এই ক্রীড়া সাংবাদিক। 

তিনি লিখেছেন, 'এই অনুরাগ সব সীমানা ছাপিয়ে যায়; এটা যদিও জানা কথাও। তবুও এর অর্থ দাঁড়ায়– এসব সমাজ লিওনেল মেসি ও তার দলকে ভালোবেসে আর্জেন্টাইন হওয়ার প্রেরণা খুঁজে পায়। বাংলাদেশের সড়কে সড়কে বিপুল সমর্থকদের উল্লাস, আনন্দ মিছিল দেখে মনে হয়, এ যেন বাংলাদেশ নয়, যেন আর্জেন্টিনার সান্তা ফে (কোনো এক শহর)'। 
 
 
 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net