Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মিশন শেষ তিউনিশিয়ার

খেলা

টিবিএস রিপোর্ট
30 November, 2022, 11:05 pm
Last modified: 01 December, 2022, 12:28 am

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মিশন শেষ তিউনিশিয়ার

বিশ্বকাপে প্রথম সাক্ষাতেই ফরাসীদের বিপক্ষে বিজয় নিশান গাড়লো তিউনিশিয়া। যদিও এই জয়ে বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়নি দেশটির, কাতার বিশ্বকাপে তাদের পথচলা এতটুকুই।
টিবিএস রিপোর্ট
30 November, 2022, 11:05 pm
Last modified: 01 December, 2022, 12:28 am

দুই ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় তাড়া ছিল না ফ্রান্সের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাই তিউনিশিয়ার বিপক্ষে যেন একটু 'রিল্যাক্স' থাকতে চাইলো, নামালো দ্বিতীয় সারির দল। জিততে মরিয়া তিউনিশিয়া এটাকে সুযোগ হিসেবে নিয়ে প্রাণপণে লড়ে করে নিলো জালের ঠিকানা। তখন যেন টনক নড়লো ফ্রান্সের, একে একে নামানো হলো রাঁবিয়ত, এমবাপ্পে, গ্রিজম্যান, দেম্বেলেদের। এতে খেলায় দাপট ফেরালো ফ্রান্স, কিন্তু ব্যবধান ঘুচলো না। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো আফ্রিকার দেশ তিউনিশিয়া।

বুধবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে তিউনিশিয়া। বিশ্বকাপে প্রথম সাক্ষাতেই ফরাসীদের বিপক্ষে বিজয় নিশান গাড়লো তারা। যদিও এই জয়ে বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়নি দেশটির। 

তিন ম্যাচে একটি জয়, এক হার ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর তারা। ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষেলোয় উঠেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে শুরু হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া হারলে বা ড্র করলে দ্বিতীয় রাউন্ডে উঠতো তিউনিশিয়া। শেষ ম্যাচে হেরেও গ্রুপসেরা হলো ফ্রান্স।

দ্বিতীয় সারির দল পেয়ে দাপট দেখায় তিউনিশিয়া, দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় জারি থাকে তা, সেই ধারাতেই মেলে গোলের দেখা। কিন্তু দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় পাল্টে খেলায় ফ্রেরে ফ্রান্স। গোল না করতে পারলেও বাকিটা সময় অবিরত আক্রমণে তিউনিশিয়াকে ব্যতিব্যস্ত রাখে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৬ শতাংশ সময় বল পায়ে রাখা ফ্রান্স গোলমুখে ১০টি শট নেয়, এর মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। তিউনিশিয়া শট নেয় ৫টি, লক্ষ্যে ছিল ৩টি। 

অষ্টম মিনিটে ফ্রি-কিক পায় তিউনিশিয়া। ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান নাদের ঘানদ্রি। কিন্তু তাদের উৎসব মাটি হয়ে যায়, অফসাইডে গোলটি বাতিল করা হয়। ২৫তম মিনিটে আক্রমণে যায় ফ্রান্স। দারুণ সুযোগ পান কিংসলে কোমান। কিন্তু খুব ভালো জায়গা থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। প্রথমার্ধে এটাই ফরাসীদের বলার মতো আক্রমণ ছিল। 

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে তিউনিশিয়া, ৫৮তম মিনিটে জালের দেখা পায় তারা। চলতি আসরে এটাই তাদের প্রথম গোল। মাঝমাঠে ইউসুফ ফোফানার কাছ থেকে বল কেড়ে নিয়ে এইস্সা লাইদুনি বল বাড়ান ওয়াহবি খাজরিকে। বল কিছুটা এগিয়ে ডি-বক্সের মুখ থেকে ডিফেন্ডারদের এড়িয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন তিনি। পিছিয়ে পড়ে কয়েকটি পরিবর্তন এনে অনেক আক্রমণ সাজায় ফ্রান্স, কিন্তু গোলের দেখা মেলেনি। শেষ দিকে গ্রিজম্যান জালের দেখা পেলেও অফসাইডে তা বাতিল হয়।

Related Topics

টপ নিউজ

তিউনিশিয়া ফুটবল দল / ফ্রান্স ফুটবল দল / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net