Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সাকিবের বিতর্কিত আউটে মাশরাফি বললেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত’

খেলা

টিবিএস রিপোর্ট
06 November, 2022, 03:45 pm
Last modified: 06 November, 2022, 03:50 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিবের বিতর্কিত আউটে মাশরাফি বললেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত’

বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের দৃষ্টিতে এটা খুবই বাজে একটি সিদ্ধান্ত। মাশরাফির ভাষায়, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত, নরকে যাও।’
টিবিএস রিপোর্ট
06 November, 2022, 03:45 pm
Last modified: 06 November, 2022, 03:50 pm

টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল, বল সাকিব আল হাসানের ব্যাটে লেগেছে। কিন্তু পাকিস্তান স্পিনার শাদাব খানের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লিউ ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার আর্দিয়ান হোল্ডস্টক। রিভিউ নেন সাকিব। সেখানে দেখা যাচ্ছিল সাকিবের ব্যাটেই বল লাগায় স্পাইক দেখাচ্ছে। এরপর তাকে আউট ঘোষণা করা হয়। নাখোশ সাকিব মাঠ ছাড়তে চাচ্ছিলেন না, কথা বলছিলেন আম্পায়ারদের সাথে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসরে এমন সিদ্ধান্ত দেওয়া হতে পারে, সেটা অনেকেই সহজভাবে মেনে নিতে পারেননি। সেই তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজাও। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের দৃষ্টিতে এটা খুবই বাজে একটি সিদ্ধান্ত। এ নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি লিখেছেন, 'একেবারে জঘন্য সিদ্ধান্ত, নরকে যাও।'

ম্যাচের পর আরেকটি পোস্ট দেন মাশরাফি। যেখানে ম্যাচের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন তিনি, '১০ ওভারে ৭০ রানে ১ উইকেট, সেখানে পরের ১০ ওভারে ৫৭ রানে ৭ উইকেট। সাকিবের আউট বিতর্কিত হলেও রান আমাদের ১৫০ বা তার কাছাকাছি হওয়া উচিত ছিলো। তাহলে পাকিস্তানের চাপ সামলানো কঠিন হয়ে যেত, যেহেতু ওদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে নাই, তার প্রমাণ ১৩৩ চেজ করতে পারেনি জিম্বাবুয়ের সাথে।'

বাংলাদেশ দল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং এখানে উন্নতি দেখতে পাচ্ছেন মাশরাফি, 'বাংলাদেশ অনেক ভালো খেলেছে, বিশেষ করে টিমটা গড়ে উঠছে। একটু সময় প্রয়োজন এ দলটার, কারণ অনেক বড় এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে দল নির্বাচনে, যা ভবিষ্যতে আরও সাহসী করে তুলবে ম্যানেজম্যান্টকে। যেহেতু বাংলাদেশ এই ফরমেটে কখনও ভালো করছিলো না, তাই এ রকম কিছু করার দরকার ছিলো।'

টি-টোয়েন্টিকে গুরুত্ব দেওয়ার সময় হয়েছে জানিয়ে মাশরাফি আরও লিখেছেন, 'একটা বিষয় নিশ্চিত টি-টোয়েন্টিকে এখন যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কারণ, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অনেক টি-টোয়েন্টি ম্যাচ হবে। এমনকি ৫০ ওভার বিশ্বকাপ থেকেও বেশি হবে টি-বিশ্বকাপ। অন্তত এফটিপি তো তাই বলে। সারা বছর একটা সিস্টেমে এনে এদের প্রস্তুত করতে হবে, সাথে আর কিছু স্পেশাল খেলোয়াড় খুঁজে তাদের সুযোগ তৈরি করে দিতে হবে।'

রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে হেরে বিদায় নেওয়া বাংলাদেশ এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে দুটি ম্যাচ জিতেছে। যদিও কেউ এতোটা আশা করেনি বলে দাবি মাশরাফির। তিনি লিখেছেন, 'অস্ট্রেলিয়া বিশ্বকাপে এতোটা ভালো খেলবে দল, সেটা ক্রিকেটের খুব কাছে থাকা মানুষরাও হয়তো আশা করি নাই। গ্রুপটাও আমাদের ফেভারেই ছিলো অনেকটা, শুধু একটা বড় ম্যাচ জিততে হতো।'

'সামনেই ভারতের সাথে টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ। তামিম টেস্ট/ওয়ানডে, মুশফিক টেস্ট/ওয়ানডে এবং রিয়াদ ওয়ানডেতে সম্ভবত দলে ফিরবে। আপাততো চোখ সেদিকেই থাকবে। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।' লেখেন মাশরাফি।

সর্বশেষ মাশরাফি তার পোস্টে মজা করে লিখেছেন, 'গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে গেলাম লিখতে, আসল বিশ্বকাপই (ফুটবল বিশ্বকাপ) তো শুরু হতে যাচ্ছে ভাইলোক। চোখ রাখুন ভেমাসে।' 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net