Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের

খেলা

টিবিএস রিপোর্ট
22 October, 2022, 05:40 pm
Last modified: 22 October, 2022, 05:44 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের

গত আসরের ফাইনালে দারুণ লড়েও হেরে যায় নিউজিল্যান্ড, নিঃশ্বাস দূরত্বে থেকেও শিরোপা ছোঁয়া হয়নি। সেই প্রতিপক্ষকে এবার প্রথম ম্যাচে পেয়ে যেন কিছুটা খেদ মিটিয়ে নিলো কিউইরা। ব্যাটে-বলে শাসন করে বর্তমান চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিলো কেন উইলিয়ামসনের দল।
টিবিএস রিপোর্ট
22 October, 2022, 05:40 pm
Last modified: 22 October, 2022, 05:44 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই দুই পরাশক্তির লড়াই দিয়ে এবারের আসরের সুপার টুয়েলভ পর্ব শুরু হলো। গত আসরের ফাইনালে দারুণ লড়েও হেরে যায় নিউজিল্যান্ড, নিঃশ্বাস দূরত্বে থেকেও শিরোপা ছোঁয়া হয় না তাদের। সেই প্রতিপক্ষকে এবার প্রথম ম্যাচে পেয়ে যেন কিছুটা খেদ মিটিয়ে নিলো কিউইরা। ব্যাটে-বলে শাসন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিলো নিউজিল্যান্ড।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ফিন অ্যালেনের ব্যাটিং তাণ্ডব ও ম্যাচসেরা ডেভন কনওয়ের চোখ জুড়ানো ইনিংসে ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল স্যান্টনারদের দারুণ বোলিংয়ে ১৭.১ ওভারে (১৭ বল বাকি ছিল) ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। 

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা চরম হতাশার হয় অজিদের। দ্বিতীয় ওভারে দুর্ভাগ্যজনকভাবে আউট হন ৬ বলে ৫ রান করা ডেভিড ওয়ার্নার। সাউদির করা লেগ স্টাম্পের উপরের বল টেনে খেলতে গিয়ে পা ও ব্যাটে লেগে ভেঙে যায় তার স্টাম্প। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ মিলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তুললেও জুটি বড় করতে পারেননি। 

দলীয় ৩০ রানে সাজঘরে ফেরেন ১৩ রান করা ফিঞ্চ। এখান থেকে যে উইকেট পতনের শুরু হয়, তা আর থামাতে পারেনি অস্ট্রেলিয়া। দারুণ বোলিংয়ে একটু পরপরই উইকেট পাওয়ার উল্লাসে মাতেন সাউদি-স্যান্টনাররা। মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ২৮, টিম ডেভিড ১১ ও প্যাট কামিন্স ২১ রান করেন। ২.১ ওভারে মাত্র ৬ রানে ৩ উইকেট নেন সাউদি। ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন স্যান্টনার। ৪ ওভারে ২৪ রান খরচায় বোল্টের শিকার ২উইকেট। একটি করে উইকেট পান লকি ফার্গুসন ও ইশ সোধি।

এর আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন অ্যালেন ও কনওয়ে। উদ্বোধনী জুটিতে ৪.১ ওভারে ৫৬ রান যোগ করেন তারা। অ্যালেন মাত্র ১৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪২ রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন। এরপর উইলিয়ামসনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন কনওয়ে। উইলিয়ামসন ২৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ব্যাট চালান কনওয়ে। 

অসাধারণ সব শটে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করা কনওয়ে ৫৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৯২ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। গ্লেন ফিলিপস ১০ ও শেষ দিকে ঝড় তোলা জিমি নিশাম ১৩ বলে ২টি ছক্কায় ২৬ রান করেন। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ২টি ও লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা একটি উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / নিউজিল্যান্ড ক্রিকেট দল / অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net