Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
স্বপ্নের তিন ডেলিভারিতে ব্রেট লি-রাবাদাদের পাশে মিয়াপ্পান

খেলা

টিবিএস রিপোর্ট
18 October, 2022, 05:30 pm
Last modified: 18 October, 2022, 05:36 pm

Related News

  • বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই মার্কিন ফুটবলার, নিজেও জানতেন না; জানা যায় ৭৬ বছর পর
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা

স্বপ্নের তিন ডেলিভারিতে ব্রেট লি-রাবাদাদের পাশে মিয়াপ্পান

আমিরাতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ভারতের চেন্নাইয়ে জন্ম নেওয়া কার্তিক মিয়াপ্পান। হাসারাঙ্গার পর দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের মালিক হলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
18 October, 2022, 05:30 pm
Last modified: 18 October, 2022, 05:36 pm

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশি দিনের নয়, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ততম ফরম্যাটে অভিষেক হয় কার্তিক মিয়াপ্পানের। এরপর ১২টি টি-টোয়েন্টি খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের এই লেগ স্পিনার। ১৩তম ম্যাচ খেলতে নেমে দেশের হয়ে ইতিহাস গড়ে ফেললেন তিনি। আরব আমিরাতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ভারতের চেন্নাইয়ে জন্ম নেওয়া মিয়াপ্পান।

তার হাত ধরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখলো প্রথম হ্যাটট্রিক। মঙ্গলবার ভিক্টোরিয়ার জিলংয়ে প্রথম রাউন্ডের 'এ' গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন বলে উইকেট নিয়ে স্বপ্নের হ্যাটট্রিক পূরণ করেন মিয়াপ্পান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটা পঞ্চম হ্যাটট্রিক। ২২ বছর বয়সী মিয়াপ্পানের নাম বসে গেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্রেট লি, কার্টিস ক্যাম্পার, ভানিন্দু হাসারাঙ্গা, কাগিসো রাবাদাদের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা ৩৯তম হ্যাটট্রিক। হাসারাঙ্গার পর দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের মালিক হলেন মিয়াপ্পান।  

হ্যাটট্রিক করার পথে ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার উইকেট নেন মিয়াপ্পান। তার করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে ডিপ কভারে ধরা পড়েন রাজাপাকসে। পরের ডেলিভারিটি গুগলি করে আসালাঙ্কাকে বোকা বানান আমিরাতের লেগ স্পিনার। পরের বলটিও গুগলি, ভেঙে যায় শানাকার স্টাম্প। 

টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন ব্রেট লি। সাবেক অজি তারকা পেসার ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও অলোক কাপালিকে আউট করে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক গড়ার রেকর্ডের পাতা খোলেন। 

এর পর কয়েকটি আসরে হ্যাটট্রিকের দেখা মেলেনি। গত বছরে সংযুক্ত আরব আমিরাতে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার বলে চার উইকেট নেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্পার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন। এবার সেই তালিকায় নাম তুললেন মিয়াপ্পান।

Related Topics

টপ নিউজ

কার্তিক মিয়াপ্পান / টি-টোয়েন্টি বিশ্বকাপ / হ্যাটট্রিক / সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই মার্কিন ফুটবলার, নিজেও জানতেন না; জানা যায় ৭৬ বছর পর
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net