Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
বিশ্বকাপ দল থেকে বাদ সাব্বির-সাইফউদ্দিন, নেওয়া হলো সৌম্য-শরিফুলকে

খেলা

টিবিএস রিপোর্ট
14 October, 2022, 09:15 pm
Last modified: 14 October, 2022, 09:44 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

বিশ্বকাপ দল থেকে বাদ সাব্বির-সাইফউদ্দিন, নেওয়া হলো সৌম্য-শরিফুলকে

একেবারে শেষবেলায় এসে কপাল পুড়লো সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের। নিউজিল্যান্ড থেকেই দেশে ফিরে আসবেন এ দুজন।
টিবিএস রিপোর্ট
14 October, 2022, 09:15 pm
Last modified: 14 October, 2022, 09:44 pm

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এরপর থেকে যোগ-বিয়োগ নিয়ে আলোচনা। দুদিন পরই সিদ্ধান্ত নিয়ে ফেললো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে ঘোষিত দলে থাকলেও বাদ দেওয়া হলো ব্যাটসমান সাব্বির রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তাদের জায়গায় নেওয়া হয়েছে সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে। 

আইসিসির নির্দেশনা অনুযায়ী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো কারণ ছাড়াই বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগটাই কাজে লাগালো বিসিবি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। যদিও পরিবর্তন দুটি আনতে বিস্তর আলোচনা চলেছে বিসিবির উপর মহলে।

এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার নির্বাচকদের নিয়ে সভায় বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, পরের দিন এলো সিদ্ধান্ত। এই দুই পরিবর্তনের বিষয়টি এক বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন সাব্বির ও সাইফউদ্দিন।এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, '

গত ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া। সেই দলে রাখা হয় সাব্বির রহমানকে। কিন্তু এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা ডানহাতি এই ব্যাটসম্যান কিছুই করতে পারেননি। আস্থার প্রতিদান দিতে পারেননি সাব্বির। ওপেনার হিসেবে চার ম্যাচে ৩১ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার ওপরে ভরসা রাখতে চায় না বিসিবি। 

সাইফউদ্দিনের ক্ষেত্রেও তাই, ডানহাতি এই পেসার নিজের ছায়া হয়ে উঠেছিলেন। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে উইকেটশূন্য থাকা সাইফউদ্দিন ত্রিদেশীয় সিরিজেও সুবিধা করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ রানে ২ উইকেট নেওয়া বাংলাদেশ পেসার শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চরম হতাশার পারফরম্যান্স করেন। ৩.৫ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। এ ছাড়া ক্যাচ ফেলাসহ গ্রাউন্ড ফিল্ডিংও মিস করেন করেন তিনি।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয় সৌম্য ও শরিফুলকে। দলের সঙ্গে নিউজিল্যান্ডে যান এ দুজন। উদ্বোধনী জুটির সমস্যা না কাটাতে পেরে তৃতীয় ম্যাচে সাব্বির-মিরাজকে বাদ দেওয়া হয়। একাদশে জায়গা হয় সৌম্যর, সুযোগ পেয়ে ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৪ বলে ৪ রান করেন তিনি। তেমন পারফরম্যান্স না করলেও অস্ট্রেলিয়ার কন্ডিশন ও ব্যাটিংয়ে ইতিবাচক মানসিকতার কারণে সৌম্যকে দলে নেওয়া হয়েছে। 

শরিফুল আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেন। ৩.৪ ওভারে ২১ রানে নেন ৩ উইকেট। ত্রিদেশীয় সিরিজে তিনটি ম্যাচ খেলা বাঁহাতি তরুণ এই পেসার খুব একটা সুবিধা করতে পারেননি। তিন ম্যাচেই ৩০ রানের বেশি করে খরচ করা শরিফুল উইকেট নিয়েছেন দুটি। তবে বাদ পড়া সাইফউদ্দিনের তুলনায় বোলিংয়ের ছন্দ ও ইকোনমি ভালো থাকায় তাকে বেছে নেওয়া হয়েছে।    

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / স্কোয়াড / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net