Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
টেনিস থেকে অবসরের ঘোষণা ফেদেরারের

খেলা

টিবিএস ডেস্ক
15 September, 2022, 08:15 pm
Last modified: 16 September, 2022, 11:00 am

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ

টেনিস থেকে অবসরের ঘোষণা ফেদেরারের

বয়স, চোটের কারণে হয়তো বিদায়ের ধ্বনি কানে বাজছিল রজার ফেদেরারের। তাই কাল বিলম্ব না করে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুইজারল্যান্ডের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। 
টিবিএস ডেস্ক
15 September, 2022, 08:15 pm
Last modified: 16 September, 2022, 11:00 am

অনেক দিন ধরে চোট লেগে আছে। প্রিয় টেনিস কোট টানলেও সেখানে পা মাড়ানো হচ্ছে না। বেশিরভাগ সময়ে কাটছে টেনিস কোর্টের বাইরেই। এ কারণেই যেন বিদায়ের ধ্বনিটা কানে শুনতে পাচ্ছিলেন রজার ফেদেরার। তাই কাল বিলম্ব না করে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুইজারল্যান্ডের এই কিংবদন্তি। 

এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় লেভার কাপ দিয়ে টেনিস ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। 

২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণায় ভিডিও বার্তায় ফেদেরার বলেন, 'অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরে চোট, অস্ত্রোপচারের ধকল বইতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি এবং এটা যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার।' 

'৪১ বছর বয়স আমার। ২৪ বছরে ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি। স্বপ্নেও ভাবিনি টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনই সময়, সেটাও মেনে নিতে হবে আমাকে। সামনের সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে তা গ্র্যান্ড স্লাম বা এটিপি ট্যুরে নয়।' যোগ করেন ফেদেরার।

গত দুই বছর ধরে চোটে বেশ ভুগতে হচ্ছে ফেদেরারকে। এই দুই বছরে তার হাঁটুতে তিনটি অস্ত্রোপচার করাতে হয়েছে। ২০২১ সালের উইম্বলডনের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই খেলা হয়নি এই সুইজ তারকার। গত দুই বছরের ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে মাত্র তিনটিতে অংশ নেন ফেদেরার।

কিশোর বয়সে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু হয় ফেদেরারের। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে স্বপ্নের পথচলা শুরু করেন তিনি। স্বপ্ন ছুঁতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকা ফেদেরারকে। পাঁচ বছর পরই তার হাতে ওঠে গ্র্যান্ড স্ল্যাম জয়ের শিরোপা। ২১ বছর বয়সে ২০০৩ সালের উইম্বলডনে রাজার মুকুট জেতেন তিনি।

এরপর শুরু হয় ফেদেরারের দাপট। ২০০৪ সাল থেকে ইউএস ওপেনে টানা পাঁচটি শিরোপা জেতেন সর্বকালের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। বিশ্ব শাসনের শুরুর ২০০৪ সালেই প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন ফেদেরার। গড়েন ৩১০ সপ্তাহ এক নম্বরে থাকার রেকর্ড। যদিও রেকর্ডটি আর দখলে নেই তার। গত বছরের ফেব্রুয়ারিতে ফেদেরারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন নোভাক জোকোভিচ।

দীর্ঘদিন টেনিস কোর্টে রাজত্ব করা ফেদেরারের দাপট ২০১২ সাল থেকে কমতে থাকে। ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্ল্যামের ১৭টি তিনি জিতেছেন ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে। পরের ১০ বছরে তার হাতে উঠেছে তিনটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা। ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেন ফেদেরারের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়। ২০টি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিকে স্তানিস্লাস ভাভরিঙ্কার সঙ্গে জুটি বেধে দ্বৈতে স্বর্ণ জিতেছেন ফেদেরার। অলিম্পিকে এককে তার সেরা সাফল্য রৌপ্য জয়।

Related Topics

টপ নিউজ

রজার ফেদেরার / টেনিস / কিংবদন্তি / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net