Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
হকি নিয়ে বড় স্বপ্ন ক্রিকেটের কাণ্ডারী সাকিবের

খেলা

টিবিএস রিপোর্ট
05 September, 2022, 06:50 pm
Last modified: 05 September, 2022, 06:56 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

হকি নিয়ে বড় স্বপ্ন ক্রিকেটের কাণ্ডারী সাকিবের

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলের মালিকানা কিনেছেন সাকিব। ছয় ফ্র্যাঞ্চাইজির এই আসরটি আগামী অক্টোবরের শেষ দিকে শুরু হওয়ার কথা। 
টিবিএস রিপোর্ট
05 September, 2022, 06:50 pm
Last modified: 05 September, 2022, 06:56 pm

তার সব স্বপ্ন ক্রিকেটকে ঘিরেই। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটের কান্ডারী। সেই সাকিব আল হাসান এবার নাম লেখালেন হকিতে। যদিও এই আঙিনার সঙ্গে ছোট বেলা থেকেই সখ্য তার। বিকেএসপিতে তার রুমমেট ছিল একজন হকি খেলোয়াড়। আবেগ তো ছিলই, এবার হকির স্বার্থেও কিছু করতে চান তিনি। এ কারণে দেশের প্রথম হকি ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন তিনি।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলের মালিকানা কিনেছেন বাংলাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট হকির নতুন টুর্নামেন্টে দল কিনেছে। ছয় ফ্র্যাঞ্চাইজির এই আসরটি আগামী অক্টোবরের শেষ দিকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। 

সাকিবের মোনার্ক মার্টসহ এই টুর্নামেন্টে দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক। ছষ্ঠ ফ্র্যাঞ্চাইজির নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের কাছ থেকে এই লিগের স্বত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইস। প্রতিষ্ঠানটির সঙ্গে আজ (সোমবার) হোটেল রেডিসনে পাঁচ বছরের চুক্তি হয়েছে কি ফেডারশেনের।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হকি তারকা প্রতাপ শঙ্কর হাজরা, মাহবুব হারুণ, রফিকুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে যোগ দেন সাকিবও। হকির আয়োজনে গিয়ে তিনি যেন বিকেএসপির দিনগুলোতে ফিরে গেলেন। বিকেএসপিতে হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নদের খুব কাছ থেকে দেখেছেন সাকিব। বিকেএসপিতে তার রুমমেট ছিলেন হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু।

সেসব স্মৃতি রোমন্থন করে সাকিব বলেন, 'বিকেএসপিতে পড়ার সময় জিমি ভাই, চয়ন ভাইদের খেলা দেখতাম। আমার রুমমেট ছিল একজন হকি খেলোয়াড়। তখন বিকেএসপিতে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট হতো। আমরা সবাই খেলা দেখতে যেতাম। সমর্থন দিতাম বিকেএসপি দলকে। ওরা জিতে এলে আমরা হোস্টেলে অনেক মজা করতাম। এগুলো আসলে মজার স্মৃতি।'

কেবল আবেগ নয়, হকির উন্নতিতে কাজ করতে খেলাটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা জানান সাকিব। হকি বিশ্বকাপ বাংলাদেশের জন্য দূরের নয় জানিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'খেলার সঙ্গে থাকাটাই আমাদের একটা বড় ব্যাপার। আর বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে খেলাধুলায় অনেক কিছু করার সম্ভাবনা আছে।'

'সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করা শুরু করলাম। আমাদের হকিতে অনেক সম্ভাবনা আছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমরা ২৭তম স্থানে আছি। ১৬টি দেশ বিশ্বকাপ খেলে। কাজেই বিশ্বকাপে খেলা তো বেশি দূরের ব্যাপার না। আমার বিশ্বাস যদি হকিটা সঠিকভাবে প্রচার-প্রচারণা পায় এবং ভালোভাবে সবাই উদ্যোগ নেয়, তাহলে আমরা বিশ্বকাপে খেলতেই পারি।' যোগ করেন সাকিব।

হকির উন্নতিতে নিজেকে শামিল করার কথা জানালেও টুর্নামেন্টে নিজের দল মোনার্ক মার্টের মাথায় চ্যাম্পিয়নের মুকুট দেখতে চান সাকিব। তার ভাষায়, 'যেহেতু একটা দল নিয়েছি। আমাদের চিন্তা থাকবে কীভাবে এই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হয় এবং আমরা যদি সেটার একটা রোল মডেল হতে পারি, অন্যরা সেটা হয়তো অনুসরণ করতে পারবে। তাতে সামগ্রিকভাবে হকিরই একটা উন্নতি হবে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / চ্যাম্পিয়ন্স ট্রফি হকি / হকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net