Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
বাবার সঙ্গে কৃষি কাজ করা সেই মেয়েটি এখন জাতীয় দলে

খেলা

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 10:15 pm
Last modified: 04 September, 2022, 10:20 pm

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বাবার সঙ্গে কৃষি কাজ করা সেই মেয়েটি এখন জাতীয় দলে

পরিবারের আর্থিক দুর্দশার কারণে ক্রিকেট খেলা ছেড়ে দিতে চাওয়া সেই মারুফা আক্তারই এখন জাতীয় দলে। দারুণ পারফরম্যান্সে স্বপ্নের ভুবনে পা রাখার সুযোগ পেয়ে গেছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 10:15 pm
Last modified: 04 September, 2022, 10:20 pm

অভাব-অনটনের সংসার। তিন খেলা খেয়ে বেঁচে থাকাই যেখানে সংগ্রামের মতো, সেখানে ক্রিকেট খেলাটা বিলাসিতা মনে হয়েছিল মারুফা আক্তারের কাছে। স্বপ্ন দূরে সরিয়ে রেখে করোনাকালে বাবার সঙ্গে হালচাষে ব্যস্ত হয়ে পড়েন নীলফামারীর সৈয়দপুরের এই নারী ক্রিকেটার। কিন্তু বিসিবির সহযোগিতায় মারফার স্বপ্নে রংয়ের ছোয়া লাগে। ফিরে যান আগের ঠিকানা বিকেএসপিতে। এরপর ঘরোয়া ক্রিকেট হয়ে এবার জাতীয় দলের আঙিনায় পা রাখলেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ডানহাতি পেসার মারুফা। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। বিশ্বকাপ মঞ্চে খেলার টিকেট কাটার মিশনে দলে জায়গা হয়নি দুই পেসার সুরাইয়া আজমিন ছন্দা ও ফারিহা ইসলামের। 

করোনাভাইরাসের প্রকোপ শেষে আয়োজিত ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে আলো ছড়ান মারুফা। বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ৩.২১ ইকোনমিতে ২৩ উইকেট নেন তিনি। এর মধ্যে এক ম্যাচেই নেন ৭ উইকেট। দারুণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জিতে নেন টুর্নামেন্টের 'বেস্ট প্রমিজিং প্লেয়ার'-এর পুরস্কার। 

এরপর ২৮ সদস্যের জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে সবাইকে অবাক করে দেন মারুফা। ফিটনেস টেস্টে তোলেন সর্বোচ্চ পয়েন্ট তিনি। গত মাসে সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় লিগেও মুগ্ধতা ছড়ান মারুফা। সিলেট বিভাগের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চার-ছক্কার ফরম্যাট হলেও ৭ ম্যাচে মাত্র ২.৭৬ ইকোনমিতে ১৩ উইকেট নেন তিনি, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু হবে বাংলাদেশের। 'এ' গ্রুপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। আর এই দুই দলই সুযোগ পাবে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মণি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আকতার মেঘলা ও মারুফা আক্তার। 

Related Topics

টপ নিউজ

মারুফা আক্তার / জাতীয় নারী ক্রিকেট দল / বিশ্বকাপ বাছাই পর্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net