Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ভুল থেকে কবে শিখবেন ক্রিকেটাররা, প্রশ্ন সুজনের

খেলা

টিবিএস রিপোর্ট
03 August, 2022, 06:05 pm
Last modified: 03 August, 2022, 06:11 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ভুল থেকে কবে শিখবেন ক্রিকেটাররা, প্রশ্ন সুজনের

সফরে যাওয়ার আগে বিসিবির নীতি-নির্ধারকদের মধ্য থেকে যারা বলেছিলেন, এই দল ৩-০ ব্যবধানে হারলেও হতাশ হবেন না; তাদের মুখেই এখন ‘ছি, ছি’ রব! এই সিরিজ হারকে অস্বাভাবিক জানিয়ে সব দায় ক্রিকেটারদের দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন।
টিবিএস রিপোর্ট
03 August, 2022, 06:05 pm
Last modified: 03 August, 2022, 06:11 pm

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তারুণ্যে আস্থা রেখেছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল নতুন ও তরুণদের পরখ করা। এই পরীক্ষিা-নিরীক্ষার পর্বে 'ফেইল' করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ফরম্যাটে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো দলটি।  

সফরে যাওয়ার আগে বিসিবির নীতি-নির্ধারকদের মধ্য থেকে যারা বলেছিলেন, এই দল ৩-০ ব্যবধানে হারলেও হতাশ হবেন না; তাদের মুখেই এখন 'ছি, ছি' রব! এই তালিকায় আছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টরের খালেদ মাহমুদ সুজনও। সফরের আগে হতাশ না হওয়ার কথা জানালেও সুজনের কণ্ঠেই এখন সবচেয়ে বেশি হতাশা ঝরছে। 

দলের সঙ্গে জিম্বাবুয়েতে থাকা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বাংলাদেশের এমন পারফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই সিরিজ হারের দায় সবটা ক্রিকেটারদের দিয়ে সুজন প্রশ্ন রেখেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা ভুল থেকে কবে শিক্ষা নেবেন, 'আমি খুব হতাশ। আমরা বারবার বলি নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু আমরা কবে সে শিক্ষাটা নেব। আমি পুরোপুরি ক্রিকেটারদের দোষ দেব। তাদের প্রয়োগ সম্পূর্ণ ভুল ছিল।'

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারকে অস্বাভাবিক বলছেন সুজন। এ পথে ব্যাটিং ব্যর্থতাকেই কারণ হিসেবে দেখছেন তিনি। তার মতে কোনো ক্রিকেটার ছক্কা মারার চেষ্টাই করেননি। দুই দলের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটের পার্থক্যের কথাও উল্লেখ করেছেন তিনি। সুজন বলেন, 'এখানে আমাদের জেতাটাই স্বাভাবিক ছিল। হারটা ছিল অস্বাভাবিক। আমরা জানি যে ওভারে আমাদের ১০-১২ করে লাগবে। কেউ দেখলাম যে একটা ছয় মারার চেষ্টা করছে। সবাই ২-১ করে নিচ্ছে।'

'আমি একটা স্কোর করে নিজের জায়গাটা ঠিক রাখলাম, এটা ওই ধরনের কিছু কিনা, আমি ঠিক জানি না। আপনি যদি ১০০ স্ট্রাইক রেটে খেলেন, তাহলে এখানে রান তাড়া করে জিততে পারবেন না। একজন-দুজনকে তো শট খেলতে হবে। ওদের দুজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দেখুন। এখানে ভিন্ন কিছু করার প্রয়োজন ছিল না। শর্ট বলকে যদি পুল করে ছক্কা মারার আত্মবিশ্বাস না থাকে, তাহলে তো মুশকিল।' যোগ করেন তিনি। 

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই দল গড়া হয়েছিল। কিন্তু তারা যদি পারফর্ম না করতে পারেন, তাহলে কিছু করার থাকে না বলে জানান সুজন। তার ভাষায়, 'যাদের নেওয়া হয়েছে, তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটার। সবাই পারফর্ম করেই এখানে এসেছে। মুনিম শাহরিয়ার, পারভেজের কথা যদি বলেন, দুজনই লোকাল টি-টোয়েন্টিতে পারফর্ম করা ক্রিকেটার। আপনি সেরা পারফর্মারদেরই তো নিয়ে এসেছেন। তারা যদি পারফর্ম না করে, তাহলে কী আর করার থাকে!'

এখান থেকে বেরিয়ে আসতে কী করণীয়, সেটা ক্রিকেটারদেরই জানা উচিত বলে মনে করেন সুজন। তিনি বলেন, 'করণীয়টা কী, এটা ক্রিকেটাররাই বলতে পারবে। এমন না যে ছেলেরা এখন দলে আসছে, আর যাচ্ছে। তারা একটা সময়ের জন্য সুযোগ পাচ্ছে। তারা জানে যে তাদের জায়গা নিয়ে এত কাড়াকাড়ি নেই। তাদের ঠিকঠাক সুযোগ দেওয়া হচ্ছে। এমন অবস্থায় তো মন খুলে খেলা উচিত। আমি ওই মন খুলে খেলাটা দেখতে পাচ্ছি না।'

Related Topics

টপ নিউজ

খালেদ মাহমুদ সুজন / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net